Advertisement

Bangladeshi Infiltrators Arrested: ময়মনসিংহ থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে মালদা স্টেশনে ধৃত ৩ বাংলাদেশি মহিলা

Bangladeshi Infiltrators Arrested: মহিলা কামরায় থাকা তিন যাত্রীর আচরণে সন্দেহ হয় কর্তব্যরত জওয়ানদের। জিজ্ঞাসাবাদে তারা বৈধ পরিচয়পত্র বা প্রয়োজনীয় নথি দেখাতে ব্যর্থ হন। এরপরই তাদের আটক করা হয়।

বাংলাদেশী গ্রেফতারবাংলাদেশী গ্রেফতার
Aajtak Bangla
  • মালদা,
  • 02 Mar 2026,
  • अपडेटेड 5:59 PM IST

Bangladeshi Infiltrators Arrested: কাজের খোঁজে অসম সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে বেঙ্গালুরু যাওয়ার ছক শেষ পর্যন্ত ভেস্তে দিল আরপিএফ( Railway Protection Force)-এর তৎপরতায় মালদা টাউন স্টেশন (Malda Town) থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক করা হয়েছে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করার কথা।

আরপিএফ সূত্রে খবর, গুয়াহাটি থেকে বেঙ্গালুরুগামী SMVT Express মালদা টাউন স্টেশনে পৌঁছালে রুটিন তল্লাশি চালানো হয়। মহিলা কামরায় থাকা তিন যাত্রীর আচরণে সন্দেহ হয় কর্তব্যরত জওয়ানদের। জিজ্ঞাসাবাদে তারা বৈধ পরিচয়পত্র বা প্রয়োজনীয় নথি দেখাতে ব্যর্থ হন। এরপরই তাদের আটক করা হয়।

অসম সীমান্ত হয়ে অনুপ্রবেশ
প্রাথমিক জেরায় ধৃতরা জানিয়েছে, তারা বাংলাদেশের ময়মনসিংহ জেলার বাসিন্দা। অসম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখান থেকে ট্রেনে চেপে বেঙ্গালুরু যাচ্ছিলেন। তাদের দাবি, কাজের সন্ধানেই এই যাত্রা। তবে বৈধ পাসপোর্ট বা ভিসা না থাকায় অভিযোগের মুখে পড়তে হয়েছে।

আইনি পদক্ষেপ ও তদন্ত
মালদা টাউন আরপিএফ ধৃতদের জিআরপি থানার হাতে তুলে দিয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্টবিহীনভাবে দেশে প্রবেশের অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। এই ঘটনার পেছনে কোনও দালালচক্র বা বড় পাচারকারী চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সীমান্ত দিয়ে অবৈধ পারাপারের বিষয়টি নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে নিরাপত্তা ব্যবস্থাকে।

 

Read more!
Advertisement
Advertisement