Advertisement

Siliguri Murder Case: বন্ধুর হাতে ছুরিকাহত হয়ে ১০ দিন পর মৃত্যু যুবকের, ভুটান সীমান্ত থেকে গ্রেফতার অভিযুক্ত

Siliguri Murder Case: সামান্য বচসাকে কেন্দ্র করে টিকিয়াপাড়ার বাসিন্দা সুরজ সাহানিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রাজেশ। গুরুতর জখম অবস্থায় সুরজকে প্রথমে জেলা হাসপাতাল ও পরে নার্সিংহোমে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।

শিলিগুড়িতে যুবক খুনে গ্রেফতার (Photo: Representational)শিলিগুড়িতে যুবক খুনে গ্রেফতার (Photo: Representational)
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 05 Apr 2026,
  • अपडेटेड 12:06 PM IST

Siliguri Murder Case: বন্ধুকে ছুরি মেরে পালিয়ে যাওয়ার প্রায় ১০ দিন গ্রেফতার হল যুবক। এর মাঝে বন্ধুর মৃত্যু হওয়ায় খুনে অভিযুক্ত হয় সে। শিলিগুড়ির টিকিয়াপাড়ার ঘটনা। বন্ধুকে ছুরি মেরে খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাজেশ সাহানিকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। রবিবার ভোরে আলিপুরদুয়ারের ভুটান লাগোয়া বীরপাড়া সংলগ্ন লঙ্কাপাড়া এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়েছে। এদিন সকালেই ধৃতকে শিলিগুড়িতে নিয়ে আসা হয়।

ঘটনার সূত্রপাত রামনবমীর দিন। সামান্য বচসাকে কেন্দ্র করে টিকিয়াপাড়ার বাসিন্দা সুরজ সাহানিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রাজেশ। গুরুতর জখম অবস্থায় সুরজকে প্রথমে জেলা হাসপাতাল ও পরে নার্সিংহোমে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। গত শুক্রবার বিকেলে তাঁর মৃত্যু হয়। এই খবর চাউর হতেই এলাকায় ক্ষোভের আগুন জ্বলে ওঠে। অভিযুক্তের শাস্তির দাবিতে রণক্ষেত্রের চেহারা নেয় ভেনাস মোড় থেকে এনটিএস মোড় এলাকা। দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন উত্তেজিত বাসিন্দারা।

এদিকে হামলার পর থেকেই সপরিবারে বেপাত্তা ছিল রাজেশ। তার খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে অভিযুক্ত উত্তরবঙ্গের কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে। সেই সূত্র ধরেই হানা দিয়ে এদিন সকালে তাকে জালে তোলে পুলিশ। এলাকার যুবকের মৃত্যুতে শোকাতুর সুরজের পরিবার এখন অভিযুক্তের কঠোরতম সাজার অপেক্ষা করছে।

 

Read more!
Advertisement
Advertisement