Advertisement

Malda Suicide: সাড়ে ৬ লক্ষ টাকা দিয়েও চাকরি হয়নি, মালদায় সুইসাইড নোট লিখে আত্মঘাতী যুবক

Malda Suicide: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিশাল চৌধুরী (২৭)। মৃতের এক আত্মীয় জানান, সুইসাইড নোটে লেখা রয়েছে দুই ব্যক্তিকে নগদ সাড়ে ৬ লক্ষ টাকা বিশাল দিয়েছিল রেলের চাকরির জন্য। বারবার সেই টাকা ফেরত চেয়েও না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে।

সাড়ে ৬ লক্ষ টাকা দিয়েও চাকরি হয়নি, মালদায় সুইসাইড নোট লিখে আত্মঘাতী যুবকসাড়ে ৬ লক্ষ টাকা দিয়েও চাকরি হয়নি, মালদায় সুইসাইড নোট লিখে আত্মঘাতী যুবক
Aajtak Bangla
  • মালদা,
  • 07 Sep 2023,
  • अपडेटेड 12:36 PM IST
  • সাড়ে ৬ লক্ষ টাকা দিয়েও চাকরি হয়নি
  • মালদায় আত্মঘাতী যুবক
  • সুইসাইড নোট লিখে গেছেন

Malda Suicide: রেলে চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়ে সাড়ে ৬ লক্ষ টাকা দিয়েছিল মালদার যুবক। দুজনকে ওই টাকা দেওয়া হয়েছিল। চাকরি তো মেলেইনি, উল্টে টাকা ফেরত চাইলেও টাকাও মেলেনি। মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার করুণ পরিণতির পথ বেছে নিল যুবক। টাকা ফেরত না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক প্রতারিত যুবক। মৃতদেহের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। তাতেই এই অভিযোগগুলি লেখা রয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মালদার জেলার ইংরেজবাজার থানার রথবাড়ি চাটাইপট্টি এলাকার ঘটনা। বুধবার সকালে নিজের শোওয়ার ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিশাল চৌধুরী (২৭)। মৃতের এক আত্মীয় জানান, সুইসাইড নোটে লেখা রয়েছে দুই ব্যক্তিকে নগদ সাড়ে ৬ লক্ষ টাকা বিশাল দিয়েছিল রেলের চাকরির জন্য। বারবার সেই টাকা ফেরত চেয়েও না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে। বিশালের পরিবারের লোকেরা জানিয়েছে, মালদহ শহরের অরবিন্দ পার্ক এলাকার দুইজনের হাতে দেওয়া হয়েছিল টাকা। চাকরি না হওয়ায় টাকা ফেরত চেয়েছিল বিশাল। কিন্তু পায়নি। তারপরই ভেঙে পড়েছে। যুবকের আত্মহত্যার ঘটনায় রেলের চাকরির নামে প্রতারণাচক্র প্রকাশ্যে আশায় তৎপর পুলিশ। তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

ছোটবেলাতেই বিশালের বাবা-মা মারা গিয়েছেন। রথবাড়ি চাটায় পট্টি এলাকাতে রয়েছে তার মামার বাড়ি, সেখানেই মানুষ হয়েছিলেন বিশাল। গ্র্যাজুয়েট হওয়ার পর চাকরির খোঁজ করতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়ে বিশাল। গ্র্যাজুয়েট হওয়ার পর চাকরির খোঁজ করতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়েন বিশাল।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রথ বাড়ি চাটাইপট্টি এলাকায়। প্রতিবেশিরা জানান, ছেলেটির মা-বাবা নেই। গত এক বছর আগে রেলের চাকরির জন্য দুই ব্যক্তিকে সাড়ে ছয় লক্ষ টাকা দেয়। কিন্তু এক বছর ধরে তাকে চাকরিও দেয়নি। ঋণ নিয়ে তাদের টাকা দিয়েছিল। মহাজনকে টাকার জন্য জোর দিচ্ছিল। এই মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে একটি সুইসাইড নোট লিখেছে, সেখানে সমস্ত কিছুর উল্লেখ রয়েছে। তাঁরা অভিযুক্তদের শাস্তি চাইছেন। পুলিশ চক্রের হদিশ শুরু করেছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement