Advertisement

West Bengal Assembly Election 2026 Dates: কোচবিহারের PM মোদী আসার আগেই উদ্ধার ৬টি পিস্তল, মিলল লক্ষ লক্ষ টাকাও

West Bengal Assembly Election 2026 Dates: রবিবার ভোরে কোচবিহারের মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা বাইপাসে নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে উদ্ধার হল ৬টি দেশি পিস্তল ও ২০ রাউন্ড তাজা কার্তুজ।

ভোটের মুখে মেখলিগঞ্জে প্রচুর পিস্তল, শীতলকুচি-মানকরে মিলল লক্ষ লক্ষ নগদ টাকাভোটের মুখে মেখলিগঞ্জে প্রচুর পিস্তল, শীতলকুচি-মানকরে মিলল লক্ষ লক্ষ নগদ টাকা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Apr 2026,
  • अपडेटेड 1:33 PM IST

West Bengal Assembly Election 2026 Dates: রাজ্যে বেজে গিয়েছে ভোটের বাদ্যি। আর নির্বাচন দোরগোড়ায় আসতেই উত্তর থেকে দক্ষিণ। সর্বত্রই সক্রিয় অসাধু চক্র। তবে কড়া পাহারায় বড়সড় সাফল্য পেল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রবিবার ভোরে কোচবিহারের মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা বাইপাসে নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে উদ্ধার হল ৬টি দেশি পিস্তল ও ২০ রাউন্ড তাজা কার্তুজ। এই ঘটনায় মনিরুল ইসলাম ও সামিম রহমান নামে দু’জনকে হাতেনাতে পাকড়াও করেছে পুলিশ। ধৃতদের থেকে পাওয়া আগ্নেয়াস্ত্রগুলি ইতিমধ্যেই জেলা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে, শুধু অস্ত্রই নয়, জেলায় জেলায় উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা। শীতলকুচির সিতাই সীমান্তে নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৭ লক্ষ টাকা। উপযুক্ত নথি দেখাতে না পারায় সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। আবার দুর্গাপুরের বুদবুদ থানার মানকর এলাকাতেও নাকা তল্লাশিতে দুই ব্যক্তির থেকে মিলেছে ১০ লক্ষ টাকারও বেশি নগদ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই টাকা গোনার পর নির্বাচন কমিশনকেও বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, এবার রাজ্যে দুই দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। আগামী ২৩ এপ্রিল ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট হবে ২৯ এপ্রিল। ৪ মে হবে ভাগ্য নির্ধারণ তথা ভোটগণনা। নির্বাচনের ঠিক মুখেই কেন এই বিপুল অস্ত্র আর লক্ষ লক্ষ নগদ পাচার করা হচ্ছিল, তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। গোটা রাজ্যে এখন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে কমিশন, চলছে রাতভর নাকা তল্লাশি।


 

Read more!
Advertisement
Advertisement