Advertisement

Mamata Banerjee: পুনেতে খুন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক, 'হেট ক্রাইম' অভিযোগ তুলে সরব মুখ্যমন্ত্রী

মহারাষ্ট্রের পুনেতে খুন বাংলার পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিক। নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Feb 2026,
  • अपडेटेड 11:54 AM IST
  • পুনেতে খুন বাংলার পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিক
  • এমনটাই অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • 'হেট ক্রাইম' বলে ক্ষোভ উগরে দিলেন তিনি

ফের ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক খুনের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিনি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোসিট করে এই ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড বলে দাবি করেছেন মমতা। সরাসরি 'হেট ক্রাইম' হিসেবে চিহ্নিত করে দোষীদের অবিলম্বে গ্রেফতারির দাবি জানিয়েছেন। 

জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম সুখেন মাহাতো। বয়স ২৪। পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা এই যুবক পুনেতে কর্মরত ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনকারী সুখেনের মৃত্যুতে শোকস্তব্ধ পরিজনেরা। 

মমতার X পোস্ট

মুখ্যমন্ত্রী এদিন ভাষা, পরিচয় এবং নিজের শিকড়ের কারণে এক তরুণকে টার্গেট করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, বিদ্বেষ ও বিদেশ ভীতিকে উস্কে দেওয়ার ফলেই নিরীহ মানুষ আক্রমণের শিকার হচ্ছেন। তিনি পোস্টে লিখেছেন, 'এই বর্বরোচিত হত্যাকাণ্ডে বাকরুদ্ধ, ক্ষুব্ধ এবং মর্মাহত। এমন এক সামাজিক আবহ তৈরি হয়েছ যেখানে ঘৃণাকে হাতিয়ার করা হচ্ছে এবং নিরপরাঘ মানুষকে নিশানা বানানো হচ্ছে।' একইসঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সুখেনের পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি। ন্যায়বিচার নিশ্চিত করতে সবরকম প্রচেষ্টা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে। সুখেন মাহাতোর মৃত্যুর পর শোকস্তব্ধ তাঁর পরিবার ও এলাকা। তরুণ শ্রমিকের মৃত্যু ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ তৈরি করল। 

সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল। সেই ঘটনার তদন্তভার বর্তমানে NIA-এর হাতে। 

 

Read more!
Advertisement
Advertisement