Advertisement

Abhishek Banerjee Purulia: 'ব্লকে ব্লকে মিছিল,' পুরুলিয়ায় ঘোষণা অভিষেকের, পুনেতে বাংলার শ্রমিক খুনে চড়ছে রাজনৈতিক পারদ

মহারাষ্ট্রে নিহত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করতে পুরুলিয়া যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ঘটনায় বিজেপির ডবল ইঞ্জিন সরকারকে নিশানা করেন। পরিবারকে সবরকম আইনি সাহায্য দেওয়ার জন্য পাশে থাকার বার্তা দেন। দোষীদের কঠোর শাস্তির দাবি করে প্রতিটি ব্লক টাউনে মিছিল হবে বলে ঘোষণা করেন। দল-মত নির্বিশেষে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়অভিষেক বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • পুরুলিয়া,
  • 13 Feb 2026,
  • अपडेटेड 4:13 PM IST

মহারাষ্ট্রে নিহত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করতে পুরুলিয়া যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ঘটনায় বিজেপির ডবল ইঞ্জিন সরকারকে নিশানা করেন। পরিবারকে সবরকম আইনি সাহায্য দেওয়ার জন্য পাশে থাকার বার্তা দেন। দোষীদের কঠোর শাস্তির দাবি করে প্রতিটি ব্লক টাউনে মিছিল হবে বলে ঘোষণা করেন। দল-মত নির্বিশেষে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান। 

পরিযায়ী সুখেনের মৃত্যুতে অভিষেক বলেন, "২৪-২৫ তারিখের পর সুরাহা না হলে পরিবারের দু'তিন জন নিয়ে আমাদের বিধায়কদের প্রতিনিধি দল পাঠাব। আইনি লড়াইগুলো পরিবার লড়বে আমরা দলগতভাবে আইনি সহযোগিতা করব। এটা আমাদের কর্তব্য, দায়বদ্ধতা।"

 অভিষেকের দাবি, "বাংলায় কেস ট্রান্সফার করে দিক, ৫০ দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে দেখাব। মার্ডার কেসে অভিযুক্তকে ঢুকিয়ে বের করে দিলাম তাহলে তো হবে না। পরিবারকে যে আইনি সহযোগিতা লাগবে সব করব। পরিবারের সঙ্গে কথা বলেছি, যা আইনি সহায়তা লগাবে করব বলে তাঁর বাবাকে আশ্বাস দিয়েছি। কেন মারা হল, তা পুলিশ দেখুক। জাতি-ধর্ম নির্বিশেষে যারা এটা করেছে তার কঠোর শাস্তি হোক এটাই চাই। একজনকে গ্রেফতার করেছে শুনেছি। আরও কয়েকজন যুক্ত আছে।"

সাংসদের আরও প্রশ্ন, "কী কারণে খুন, কী কারণে বচসা তা খতিয়ে দেখা হবে। পুরুলিয়া জেলায় বিজেপি শাসক আছে। জ্যোতির্ময় মাহাতো একই তৎপরতার সঙ্গে এই অপরাধের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।" তিনি এও বলেন, অন্য রাজ্যগুলিতে হচ্ছে না, শুধু বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন হচ্ছে? তাঁর মতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ীদের মৃত্যু 'ক্লিয়ার প্যাটার্ন' হয়ে যাচ্ছে। 

বিজেপি শাসকদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা, "আমি আশা করব যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে তারা এইটুকু করতে পারেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফোন তুলে বলবেন, পরিযায়ী শ্রমিক ৩১ বছর বয়স, তাঁকে খুন করা হল, আমরা এর বিচার চাই। সুবিচার তো চাইতে পারেন।"

তিনি বলেন, "মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যারা যারা অভিযুক্ত কেউ ছাড় পাবে না। তার জন্য যতদূর যাওয়ার যাব। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যেখানে হোক যাব। সে যেই যুক্ত থাকুক। যারা মানুষের প্রাণ কেড়ে নেয় তাদের বিরুদ্ধে দোষী সাব্যস্ত করে সাজা দিতে হবে। সুখেনের দুই ভাইকে তাদের চাকরির ব্যবস্থা যাতে এখানেই করে দেওয়া হয় তা মুখ্যমন্ত্রীকে বলব। যাতে পুরুলিয়াতেই কর্মসংস্থান করা যেতে পারে, বাইরে না যেতে হয়।"

Advertisement

উল্লেখ্য,  বুধবার দুপুরে পুনের শিকারপুর থানার কোরেগাঁও ভিমা এলাকা থেকে  উদ্ধার হয় সুখেন মাহাতোর দেহ। সেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন সুখেন। তাঁর বাড়ি পুরুলিয়ার বরাবাজার থানার তুমড়াশোলের বাঁধডিতে। বাংলায় কথা বলার জন্য সেখানে তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতা এবং পরিবারের সদস্যদের। যদিও পুনের পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। ঠিক কী কারণে সুখেনকে খুন করা হল তা এখনও পরিষ্কার নয়।
 

Read more!
Advertisement
Advertisement