Advertisement

Duare Ration: কীভাবে পাবেন রেশন! কোথায় দাঁড়াবে ‘দুয়ারে রেশন’-এর গাড়ি?

এই প্রকল্প চালু হওয়ার পর থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে রাজ্যের প্রায় ১০ কোটিরও বেশি মানুষ বাড়িতে বসেই রেশনের চাল, ডাল পাবেন। রাজ্যের প্রায় ২১ হাজার রেশন ডিলার আজ থেকে সরাসরি জুড়ে গেলেন দুয়ারে রেশন প্রকল্পের সঙ্গে। জেনে নিন এই সংক্রান্ত খুঁটিনাটি...

Duare RationDuare Ration
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2021,
  • अपडेटेड 8:53 AM IST
  • পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যে চালু হল ‘দুয়ারে রেশন’ প্রকল্প।
  • এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • রাজ্যের প্রায় ২১ হাজার রেশন ডিলার আজ থেকে সরাসরি জুড়ে গেলেন দুয়ারে রেশন প্রকল্পের সঙ্গে।

পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যে চালু হল ‘দুয়ারে রেশন’ প্রকল্প। এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পকে নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর খাদ্য দফতর। প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা দুয়ারে সরকার চালু করেছিলাম। এখন অন্য রাজ্য তা চালু হচ্ছে। আগামী দিনে দুয়ারে রেশন, দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মডেল হয়ে উঠবে। এটাই আমাদের গর্ব।”

এই প্রকল্প চালু হওয়ার পর থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে রাজ্যের প্রায় ১০ কোটিরও বেশি মানুষ বাড়িতে বসেই রেশনের চাল, ডাল পাবেন। রাজ্যের প্রায় ২১ হাজার রেশন ডিলার আজ থেকে সরাসরি জুড়ে গেলেন দুয়ারে রেশন প্রকল্পের সঙ্গে। গ্রাহক ও রেশন ডিলারদের সুবিধার্থে এলাকা ভিত্তিতে প্রতি ৫০০ মিটার দূরত্বে একটি করে রেশন ভ্যান দাঁড় করানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে একেবারে দুয়ারে না হলেও বাড়ির অদূরেই মিলবে রেশন।

এ দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রায় ২১ হাজার রেশন ডিলারকে প্রকল্পের প্রয়োজনে গাড়ি কেনার জন্য ১ লক্ষ টাকা করে ভর্তুকি দেবে রাজ্য সরকার। এর পাশাপাশি প্রকল্পের প্রয়োজনে কর্মী নিয়োগের ক্ষেত্রেও অতিরিক্ত ৫,০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। এই দুয়ারে রেশন প্রকল্পের হাত ধরে প্রকল্পের প্রয়োজনে রেশন দোকানে কর্মী নিয়োগের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রেশন ব্যবস্থায় অভাব-অভিযোগ থাকলে গ্রাহকরা সরাসরি জানাতে পারবেন সংশ্লিষ্ট দফতরে। সমস্যা সমাধানের জন্য একটি বিশেষ নম্বরও চালু করা হচ্ছে। নম্বরটি হল 9903055505। Sই নম্বরে হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা।
 


Read more!
Advertisement
Advertisement