Advertisement

Maheshtala Blast: মহেশতলার বাড়িতে 'রহস্যজনক' বিস্ফোরণ, জখম তিন শিশু-সহ ৫

বিস্ফোরণে (Maheshtala Blast) উড়ে গেল বাড়ির চাল। বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) মহেশতলা (Maheshtala) পুরসভা এলাকার রবীন্দ্রনগরে (Rabindra Nagar)। বিস্ফোরণের জখম হয়েছেন একই পরিবারের তিন শিশু-সহ পাঁচ জন।

মহেশতলার বাড়িতে 'রহস্যজনক' বিস্ফোরণমহেশতলার বাড়িতে 'রহস্যজনক' বিস্ফোরণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Oct 2022,
  • अपडेटेड 4:57 PM IST
  • বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ঘরের অ্যাসবেসটসের ছাউনি
  • পরপর বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে

বিস্ফোরণে (Maheshtala Blast) উড়ে গেল বাড়ির চাল। বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) মহেশতলা (Maheshtala) পুরসভা এলাকার রবীন্দ্রনগরে (Rabindra Nagar)। বিস্ফোরণের জখম হয়েছেন একই পরিবারের তিন শিশু-সহ পাঁচ জন। আহতদের এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি করা হয়েছে। কী কারণে এই বিস্ফোরণ তা জানতে খতিয়ে দেখছে পুলিশ (Police)।

স্থানীয়রা জানিয়েছে, ওই বাড়িটি সন্দীপ যাদবের (Sandeep Yadav)। স্ত্রী রানি এবং  ১১, ৭ এবং ৬ বছরের তিন ছেলেমেয়েকে নিয়ে থাকেন ওই বাড়িতে। পেশায় ড্রাইভার সন্দীপ প্রায় পাঁচ বছর ধরে এই বাড়িতে থাকেন। জানা যাচ্ছে, বুধবার ভোরে সন্দীপ গ্যাসে জল গরম করতে গিয়েছিলেন। সেই সময় সিলিন্ডার (Gas Cylinder) থেকে গ্যাস লিক করে। তার পরই আচমকা বিস্ফোরণ ঘটে। চোখের নিমেষেই আগুন ধরে যায় বাড়িতে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ঘরের অ্যাসবেসটসের ছাউনি। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা খুলে ছিটকে যায়। দুমড়ে-মুচড়ে যায় সিলিং ফ্যান। যদিও অনেকে আবার দাবি করেছেন যে রাতে গ্যাস সিলিন্ডারের রেগুলেটর বন্ধ হয়নি ভল করে। ফলে ঘরের মধ্যে গ্যাস ছড়িয়ে পড়ে। এরপর সকালে স্টোভ জ্বালতেই বিস্ফোরণ ঘটে।

স্থানীয় এক বাসিন্দা আবার দাবি করেছেন যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। গ্যাসের সিলিন্ডার সব ঠিক আছে। সন্দীপের পাশের পরপর বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে আসেন। সন্দীপ, তাঁর স্ত্রী রানি যাদব (৩৫) এবং তিন শিশু সন্তানকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আসে রবীন্দ্রনগর থানার পুলিশও। 

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছিল নাকি এই ঘটনায় অন্য কোনও যোগ রয়েছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। আজই ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক দলও (Forensics Team)। সন্দীপের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হবে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement