Advertisement

DA Case in Supreme Court: ‘আইনসিদ্ধ অধিকার, অনুদান নয়’, ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে কর্মীদের অভিনন্দন শুভেন্দুর

শুভেন্দু অধিকারী বলেন, 'আজকের এই রায় রাজ্য সরকারি কর্মচারীদের ঐক্যবদ্ধ, আপোষহীন ও ন্যায্য অধিকারের লড়াইয়ের জয়।' এই সংগ্রামকে তিনি কুর্নিশ জানিয়ে রাষ্ট্রবাদী মনোভাবাপন্ন সকল রাজ্য সরকারি কর্মচারীকে আন্তরিক অভিনন্দন জানান। 

শুভেন্দু অধিকারীশুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Feb 2026,
  • अपडेटेड 11:31 AM IST
  • বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে গুরুত্বপূর্ণ রায় দিল দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট।
  • বৃহস্পতিবার আদালত আগের রায়ই বহাল রেখে জানিয়ে দেয়, বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ রাজ্য সরকারকে মেটাতে হবে।

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে গুরুত্বপূর্ণ রায় দিল দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আদালত আগের রায়ই বহাল রেখে জানিয়ে দেয়, বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ রাজ্য সরকারকে মেটাতে হবে। মার্চ মাসের মধ্যেই এই অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও নির্দিষ্ট তারিখ সম্পর্কে সুপ্রিম কোর্টের রায়ের লিখিত কপি হাতে পাওয়ার পরই স্পষ্ট হবে।

এই রায়কে রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকারের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ডিএ কোনও দান বা অনুদান নয়, এটি কর্মচারীদের আইনসিদ্ধ ও ন্যায্য অধিকার। এ কথা আজ দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট করে জানিয়ে দিল। এর ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দাবি ভুল প্রমাণিত হল, যেখানে তিনি বারবার বলেছিলেন যে ডিএ কর্মচারীদের অধিকার নয়।

দীর্ঘ প্রতীক্ষা ও বহু বছরের সংগ্রামের পর অবশেষে রাজ্য সরকারি কর্মীরা তাঁদের প্রাপ্য মহার্ঘ ভাতা পাওয়ার পথে একধাপ এগিয়ে গেলেন। ট্রাইবুনাল থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট, একাধিক স্তরে আইনি লড়াই জেতার পরও রাজ্য সরকার বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। অভিযোগ, কর্মীদের প্রাপ্য ডিএ আটকে রাখতে সরকার কোটি কোটি টাকা ব্যয় করে দেশের নামী আইনজীবীদের নিযুক্ত করেছিল।

এই দীর্ঘ লড়াইয়ের পথে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জের মুখেও পড়তে হয়েছে। তবুও তাঁরা ধৈর্য হারাননি। দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে এবং দেশের বিচারব্যবস্থার উপর আস্থা রেখে আইনি পথেই সংগ্রাম চালিয়ে গিয়েছেন।

শুভেন্দু অধিকারী বলেন, 'আজকের এই রায় রাজ্য সরকারি কর্মচারীদের ঐক্যবদ্ধ, আপোষহীন ও ন্যায্য অধিকারের লড়াইয়ের জয়।' এই সংগ্রামকে তিনি কুর্নিশ জানিয়ে রাষ্ট্রবাদী মনোভাবাপন্ন সকল রাজ্য সরকারি কর্মচারীকে আন্তরিক অভিনন্দন জানান। 

 

Read more!
Advertisement
Advertisement