Advertisement

Digha Cruise Service: গোয়ার মতো দিঘার সমুদ্রেও চলবে বিলাসবহুল ক্রুজ, কবে থেকে-ভাড়া কেমন? সব তথ্য

ক্রুজে DJ-র গানের তালে নাচ, খাওয়া-দাওয়া। আগামী মাস থেকেই গোয়ার মজা পাওয়া যাবে দিঘায়। সারা বছরই দিঘায় পর্যটকদের ভিড় লেগে থাকে। দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দিঘার সমুদ্র সৈকতে এসে ভিড় জমান। তাঁদের কথা মাথায় রেখেই এবার চালু হচ্ছে প্রমোদতরী। এমভি নিবেদিতা নামের এই প্রমোদতরীতে রয়েছে বিনোদনের নানা ব্যবস্থা।    

digha cruise digha cruise
Aajtak Bangla
  • দিঘা,
  • 25 Jun 2024,
  • अपडेटेड 4:14 PM IST

ক্রুজে DJ-র গানের তালে নাচ, খাওয়া-দাওয়া। আগামী মাস থেকেই গোয়ার মজা পাওয়া যাবে দিঘায়। সারা বছরই দিঘায় পর্যটকদের ভিড় লেগে থাকে। দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দিঘার সমুদ্র সৈকতে এসে ভিড় জমান। তাঁদের কথা মাথায় রেখেই এবার চালু হচ্ছে প্রমোদতরী। এমভি নিবেদিতা নামের এই প্রমোদতরীতে রয়েছে বিনোদনের নানা ব্যবস্থা।    

দিঘায় সমুদ্রে স্নানের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য পার্ক, মিউজিয়াম, কফি হাউস আগে থেকেই ছিল। তবে এবার সবকিছুকেই ছাপিয়ে যাবে সমুদ্রবক্ষে প্রমোদ ভ্রমণ। এমনটাই দাবি দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের।  গোয়ার মত দিঘাতেও সমুদ্রবক্ষে পর্যটকদের জন্য প্রমোদ ভ্রমণ পরিষেবা চালু হচ্ছে জুলাই মাসেই।  'এম ভি নিবেদিতা' নামের প্রমোদতরী বা ক্রুজের সাজসজ্জার কাজ চলছে জোরকদমে। ফলে বর্ষাকালেই দিঘায় এবার গোয়ার স্বাদ উপভোগ করতে পারবেন পর্যটকেরা।  


সমুদ্রবক্ষে প্রমোদভবন চালু করার জন্য প্রশাসন শুরু করেছিল যাবতীয় পরিকাঠামোগত উন্নয়নের কাজ। ইতিমধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানা যাচ্ছে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাঁথির মহকুমাশাসক সৌভিক ভট্টাচার্য  জানান, 'প্রমোদতরীর ফিটনেস সার্টিফিকেট হাতে এলেই পরিষেবা চালু করে দেওয়া হবে। আগামী জুলাইয়ে পর্যটকদের নিয়ে প্রমোদতরী সাগরসফর শুরু করবে বলে আশা করছি আমরা।' প্রশাসন সূত্রে জানা যায়, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমুদ্রের অ্যাডভেঞ্চার আর বিনোদন উপভোগে গান-বাজনা -সহ দারুণ সব ব্যবস্থা থাকছে সম্পূর্ণ বাতানুকূল এই প্রমোদতরীটিতে। মোট ২ টি ডেক রয়েছে সেটিতে। যাত্রীদের বসার জন্য আছে ৮০ টি আসন। 

বর্তমানে দিঘার নায়েকালী মন্দির প্রাঙ্গনে নির্মাণ করা হয়েছে নতুন পল্টুন জেটি। সেই সঙ্গে জেটিতে যাওয়ার রাস্তাটিও কংক্রিটের করা হয়েছে। আপাতত চম্পা নদীর মোহনায় নোঙর করা রয়েছে প্রমোদতরী এম ভি নিবেদিতা। প্রশাসন সূত্রে জানা যায় চম্পা নদী ও মোহনা তীরবর্তী এলাকায় সীমাবদ্ধ থাকবে এই সমুদ্র সফর। প্রশাসন সূত্রে এখনও এই প্রমোদ ভ্রমণের ভাড়া কত তা জানা যায়নি। তবে আগামী দিনে এই সমুদ্রবক্ষে প্রমোদ ভবন জনপ্রিয় হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement