Advertisement

Lakshmi Bhandar Update: 'লক্ষ্মীর ভাণ্ডারের' বর্ধিত টাকা ঠিক কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে? জেনে নিন

'লক্ষ্মীর ভাণ্ডার'-র ভাতা বাড়ল ৫০০ টাকা। বিধানসভা নির্বাচনের আগে বিরাট বড় মাস্টারস্ট্রোক। 'ভোট অন অ্যাকাউন্ট' বাজেট পেশে বড় ঘোষণা রাজ্য সরকারের। এবার থেকে ১৫০০ টাকা করে ভাতা পাবেন মহিলারা। তফসিলি জাতি, উপজাতিরা আগে পেতেন ১২০০ টাকা, ভাতা বৃদ্ধিতে পাবেন ১৭০০ টাকা। কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে?

লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা কবে ঢুকবেলক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা কবে ঢুকবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Feb 2026,
  • अपडेटेड 3:42 PM IST

'লক্ষ্মীর ভাণ্ডার'-র ভাতা বাড়ল ৫০০ টাকা। বিধানসভা নির্বাচনের আগে বিরাট বড় মাস্টারস্ট্রোক। 'ভোট অন অ্যাকাউন্ট' বাজেট পেশে বড় ঘোষণা রাজ্য সরকারের। এবার থেকে ১৫০০ টাকা করে ভাতা পাবেন মহিলারা। তফসিলি জাতি, উপজাতিরা আগে পেতেন ১২০০ টাকা, ভাতা বৃদ্ধিতে পাবেন ১৭০০ টাকা। কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে?

কবে থেকে বৃদ্ধি পাওয়া টাকা পাবেন?
ফেব্রুয়ারি মাস থেকেই বর্ধিত পাওয়া টাকা মিলবে। অ্যাকাউন্টে ঢুকবে গরমা গরম ১৫০০ ও ১৭০০ টাকা। ভোটের আগে রাজ্যের ভাঁড়ারে টান পড়লেও আসন্ন নির্বাচনের কথা বিবেচনা করেই বর্ধিত ভাতা বলে মনে করা হচ্ছে।

বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেট বিশেষত্ব রয়েছে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সরকার এবারের বাজেট করেছে। একুশের নির্বাচনের পর তৃতীয়বার ক্ষমতায় এসেই 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চব্বিশের লোকসভা ভোটের আগে বাড়ানো হয় 'লক্ষ্মীর ভাণ্ডার'-র টাকা। আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ৫০০ টাকা বৃদ্ধি পাওয়া কার্যত মাস্টারস্ট্রোক। 

শুধু তাই নয়, এবারের ভোট অন অ্যাকাউন্টের ঘোষণায় যুবকরাও পাবেন ১৫০০ টাকা করে। ‘বাংলার যুবসাথী’ নামে নতুন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। ১৫ অগাস্ট থেকে অ্যাকাউন্টে ঢুকবে টাকা। ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক (বা সমতুল্য) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত তরুণ প্রজন্মকে কর্মসংস্থানে সাহায্য করার জন্য এই ভাতা দেওয়া হবে।

প্রসঙ্গত, তৃতীয়বার ক্ষমতায় এসে বিপুল জয়ের পর ২০২১-এ বাংলার গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর করতে চালু হয় 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প। ভোটের আগেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বর থেকে তা বাস্তবায়ন হয়। ২০২১-র সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়। এই প্রকল্পের মাধ্যমে বাংলার গৃহবধূরা রাজ্য সরকারের থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে তফশিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলারা মাসে ১০০০ টাকার আর্থিক সাহায্য করে পাওয়া শুরু করেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement