Advertisement

Howrah Crime: নিগ্রহের বদলা? ডোমজুড়ে মা-মেয়ের সত্‍ বাবাকে খুনের অভিযোগ

কিশোরী মেয়ের ওপর শারীরিক নিগ্রহ। আর তা সহ্য করতে না পেরে স্ত্রী খুন করলো স্বামীকে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের পার্বতীপুরে। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে। গ্রেফতার হয়েছে তাঁর মেয়েও।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
বৈদ্য়নাথ ঝা
  • ডোমজুড়,
  • 31 Mar 2022,
  • अपडेटेड 12:34 PM IST
  • কিশোরী মেয়ের ওপর শারীরিক নিগ্রহ
  • আর তা সহ্য করতে না পেরে স্ত্রী খুন করলো স্বামীকে
  • ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে

কিশোরী মেয়ের ওপর শারীরিক নিগ্রহ। আর তা সহ্য করতে না পেরে স্ত্রী খুন করলো স্বামীকে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের পার্বতীপুরে। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে। গ্রেফতার হয়েছে তাঁর মেয়েও। জানা যাচ্ছে মৃত ব্যক্তি ওই মহিলার মেয়ের সৎ বাবা ছিলেন। 


গতকাল রাতে ডোমজুড়ের পার্বতীপুরে সোনার দোকানের মালিক শেখ সালাম(৫৫) নিজের বাড়িতেই খুন হন। বিবাহিত শেখ সালাম এর আগে মুম্বাইতে থাকলেও কয়েক বছর ধরে ডোমজুড়ে থাকছিলেন। সঙ্গে ছিলেন তার দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তাঁর কিশোরী মেয়ে। গতকাল রাতে শেখ সালামের স্ত্রী সুলতানা বেগম প্রতিবেশীদের ঘরে ডেকে আনেন। তারা ঘরে ঢুকে দেখেন  শেখ সালাম বিছানার ওপর পড়ে রয়েছে। গলায় কালো দাগ। শ্বাসরোধ করে খুন করা হয়েছে। প্রতিবেশীদের কাছে সুলতানা বলেন সন্ধ্যাবেলায় দুজন লোক তাদের বাড়িতে আসার কথা ছিল। সেই কারণে আগেই শেখ সালাম তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। এরপর মা ও মেয়ে এক  আত্মীয়র বাড়ি বেরিয়ে যান। আধঘন্টা বাদে তারা যখন ঘরে ফেরেন তখন দেখেন শেখ সালামের মুখ থেকে বেরিয়ে এসেছে জিভ। প্রতিবেশীদের ডাকলে তারাও দেখেন মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন ওই ব্যবসায়ী। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর মা এবং মেয়েকে থানায় আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এর পরেই জেরায় ভেঙে পড়ে ওই দুইজন। মা এবং মেয়ে দুজনেই পুলিশের কাছে জানায় শেখ সালাম দীর্ঘদিন মেয়ের উপর শারীরিক নিগ্রহ করত। সেই অত্যাচার সহ্য করতে না পেরে তারা খুনের ছক কষে। গতকাল রাতে পরিকল্পনা মাফিক শেখ সালামকে শ্বাসরোধ করে খুন করে। পুলিশের কাছে এই স্বীকারোক্তির পর দুজনকে গ্রেফতার করে ডোমজুড় থানার পুলিশ। পুলিশ এই ঘটনায় খুনের মামলা রুজু  করে তদন্ত শুরু করেছে। যদিও ক্যামেরার সামনে তাদের অপরাধের কথা স্বীকার করেননি অভিযুক্ত মা ও মেয়ে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement