Advertisement

আলিপুরদুয়ারে গৃহবধূকে নগ্ন করে ঘোরানোর ঘটনা, হস্তক্ষেপ জাতীয় মহিলা কমিশনের

আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের চ্যাংমারির এক গৃহবধূর বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগকে ঘিরে গত বৃহস্পতিবার রাতে গ্রামে সালিশি সভা বসে। সেই সভায় ওই গৃহবধূকে নগ্ন করে গ্রামে ঘোরানোর নির্দেশ দেওয়া হয়। এরপর সেই নির্দেশ মতো ওই গৃবধূকে গ্রামে নগ্ন করে ঘোরানোও হয়।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
অসীম দত্ত
  • আলিপুরদুয়ার,
  • 17 Jun 2021,
  • अपडेटेड 12:08 AM IST
  • আলিপুরদুয়ারে গৃহবধূকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ
  • এসপির সঙ্গে বৈঠক জাতীয় মহিলা কমিশনের
  • চাওয়া হল বিস্তারিত তথ্য

বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে আদিবাসী গৃহবধূকে নগ্ন করে গ্রামে ঘোরানোর ঘটনায় এবার হস্তক্ষেপ করলো জাতীয় মহিলা কমিশন। ঘটনায় বিস্তারিত তথ্য চেয়ে বুধবার জাতীয় মহিলা কমিশনের সদস্যরা আলিপুরদুয়ারের পুলিশ সুপারের সঙ্গে দীর্ঘক্ষণ ভার্চুয়াল বৈঠক করেন। তবে পুলিশ সুপার ভোলানাথ পান্ডের সঙ্গে জাতীয় মহিলা কমিশনের কী কথা হয়েছে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু সংবাদমাধ্যমে জানান হয়নি। এই বিষয়ে জানার জন্য পুলিশ সুপারকে ফোন করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের চ্যাংমারির এক গৃহবধূর বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগকে ঘিরে গত বৃহস্পতিবার রাতে গ্রামে সালিশি সভা বসে। সেই সভায় ওই গৃহবধূকে নগ্ন করে গ্রামে ঘোরানোর নির্দেশ দেওয়া হয়। এরপর সেই নির্দেশ মতো ওই গৃবধূকে গ্রামে নগ্ন করে ঘোরানোও হয়।

রবিবার সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে। পরে মহিলার অভিযোগে ভিত্তিতে জেলা পুলিশ সুপার ভোলানাথ পান্ডের নির্দেশে অভিযুক্তদের ধরতে চারটি দল গঠন হয়। ২৪ ঘন্টার মধ্যেই গ্রামের  ১২ জন যুবককে গ্রেফতার করে আলিপুরদুয়ার জেলার পুলিশ। বর্তমানে ওই ঘটনায় অভিযুক্ত ১২ জন পুলিশ রিমান্ডে রয়েছে। তবে বুধবার জাতীয় মহিলা কমিশনের সঙ্গে তাঁর কী আলোচনা হয়েছে সেই বিষয়টি প্রকাশ্যে আনেননি জেলা পুলিশ সুপার। 

প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় উঠছে নারী নির্যাতনের অভিযোগ। যার জেরে রীতিমতো রাজ্য সরকার তথা শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাস্তায় নেমেছে প্রধান বিরোধী দল বিজেপি। এমনকী রাজ্য সরকারকে নিশানা করেছেন রাজ্যপালও। নারী নির্যাতনের ঘটনায় উপযুক্ত তদন্তের দাবিতে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছে। আর সেইসবের মাঝেই ঘটল এই ঘটনা। যদিও এই ঘটনায় অবশ্য এখনও পর্যন্ত রাজনৈতিক কোনও তত্ত্ব উঠে আসেনি।  

 

Read more!
Advertisement
Advertisement