Advertisement

শোভন-বৈশাখীর মিছিলে 'না' পুলিশের, মেগা র‍্যালি ঘিরে সংশয়

সোমবার বিকেল তিনটেয় আলিপুর থেকে রাজ্য বিজেপির সদর দফতর পর্যন্ত বাইক মিছিল করবে বিজেপি। আর সেই রোড শোয়ে হুডখোলা জিপে থাকবেন শোভন-বৈশাখী। সঙ্গে থাকবেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, শঙ্কুদেব পণ্ডা ও রাকেশ সিং। কিন্তু অনুমতিই মিলল না।

শোভন-বৈশাখীকে কলকাতার রাস্তায় রোড শো করিয়ে তৃণমূলকে বার্তা দিতে চায় গেরুয়া শিবির।শোভন-বৈশাখীকে কলকাতার রাস্তায় রোড শো করিয়ে তৃণমূলকে বার্তা দিতে চায় গেরুয়া শিবির।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Jan 2021,
  • अपडेटेड 7:27 AM IST
  • রোড শোয়ে হুডখোলা জিপে থাকার কথা শোভন-বৈশাখীর
  • রবিবার রাত পর্যন্ত র‍্যালির পুলিশি অনুমতি মেলেনি
  • দলের নেতাদের নিয়ে নিজের দক্ষিণ কলকাতার বাড়িতে বৈঠকে বসেন শোভন

একুশের নির্বাচনের আগে শোভন-বৈশাখী নিয়ে ফের ধাক্কা খেল বিজেপি। নির্বাচনী ময়দানে নামার আগেই প্রশাসনের সঙ্গে পরোক্ষ বিবাদ দেখা গেল। সোমবার খিদিরপুর থেকে গেরুয়া শিবিরের হয়ে মেগা র‍্যালি করার কথা শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বিকেল তিনটেয় আলিপুর থেকে রাজ্য বিজেপির সদর দফতর পর্যন্ত বাইক মিছিল করবে বিজেপি। আর সেই রোড শোয়ে হুডখোলা জিপে থাকবেন শোভন-বৈশাখী। সঙ্গে থাকবেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, শঙ্কুদেব পণ্ডা ও রাকেশ সিং। কিন্তু অনুমতিই মিলল না।

রবিবার রাত পর্যন্ত পুলিশের অনুমতি না মেলায় বৈঠকে বসেন বিজেপি-র কলকাতা জোনের নেতারা। এরপরই দলের নেতাদের নিয়ে নিজের দক্ষিণ কলকাতার বাড়িতে বৈঠকে বসেন শোভন। জানা গিয়েছে, পুলিশের সঙ্গে সঙ্ঘাতে যাবে না বিজেপি এমনটাই সিদ্ধান্ত হয়েছে সেই বৈঠকে। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গা থেকে র‌্যালি শুরু হবে। সেই মতোই এগোবে মিছিল। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে পদ্ম শিবিরের নেতারা।

কীভাবে মিছিল এগোনোর কথা ছিল?

আরও পড়ুন

কলকাতা পুলিশের কাছে যে রুট দেওয়া হয়েছিল তা হল- ডায়মন্ড হারবার রোড থেকে শুরু করে মোমিনপুর, নিউ আলিপুর, টালিগঞ্জ হয়ে রাসবিহারী হাজরা ক্রসিং, এক্সাইড মোড়, কে সি দাস মোড়, সেন্ট্রাল এভিনিউ পেরিয়ে মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দফতর পর্যন্ত চলবে মিছিল। কিন্তু এখানেই 'না' কলকাতা পুলিশের। লালবাজারের তরফে জানান হয় গাড়ি এবং বাইক নিয়ে রোড শো করলে এলাকায় ব্যাপক যানজট হতে পারে। তাই এই পরিস্থিতিতে রোড শো-এর অনুমতি দেওয়া হবে না।

এদিকে, দেড় বছর আগে দলে যোগ দিলেও এতদিনে কোনও মিটি-মিছিল তো দূর, গেরুয়া শিবিরের কোনও কর্মসূচিতেও দেখা যায়নি শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় জুটিকে। সেই আবহে এই র‍্যালি নি:সন্দেহে সকলের চোখ কাড়তে চলেছিল। মহানগরের ‘মেগা মিছিল’ ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনাও তৈরি হয়েছিল। রবিবার রাত পর্যন্ত রাজ্য বিজেপির সিদ্ধান্ত বাইক র‌্যালি হবেই। সূত্রের খবর, বিজেপি নেতা রাকেশ সিংহের নেতৃত্বে বাইক মিছিল হতে পারে। রোড শো-এর জন্য তৈরি রাখা হয়েছে প্রচুর গাড়িও। তৈরি পুলিশও। এখন সপ্তাহের শুরুতেই শহরে পরিস্থিতি কি হয় আজ সেটাই দেখার।

Advertisement

দলীয় সূত্রে খবর, কলকাতার প্রাক্তন মেয়র তথা একদা দক্ষিণ কলকাতা ও শহরতলির তৃণমূলের দক্ষ সাংগঠনিক নেতা শোভনকে কাজে লাগাতে চাইছে বিজেপি। এবার সেই কাজ শুরু করল বঙ্গ বিজেপি। শোভন-বৈশাখীকে কলকাতার রাস্তায় রোড শো করিয়ে তৃণমূলকে বার্তা দিতে চায় গেরুয়া শিবির।

Read more!
Advertisement
Advertisement