Advertisement

Supreme Court DA case: 'পথ ছাড়ব না...' সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে বড়সড় আন্দোলনের বার্তা ভাস্করের

আজ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারকে ৩১ মার্চের মধ্যে ২৫ শতাংশ বকেয়া ডিএ দিতে হবে। আর সুপ্রিম রায়কে স্বাগত জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। পাশাপাশি তাঁর দাবি, হকের টাকা পেতে এখনই পথ ছাড়বেন না সংগ্রামী যৌথ মঞ্চ। বরং রায় যাতে মানা হয়, সেটা নিশ্চিত করতে চলবে পথে নেমে আন্দোলন। 

সুপ্রিম কোর্টের রায়সুপ্রিম কোর্টের রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Feb 2026,
  • अपडेटेड 11:59 AM IST
  • আজ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের
  • পশ্চিমবঙ্গ সরকারকে ৩১ মার্চের মধ্যে ২৫ শতাংশ বকেয়া ডিএ দিতে হবে
  • সুপ্রিম রায়কে স্বাগত জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ

আজ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারকে ৩১ মার্চের মধ্যে ২৫ শতাংশ বকেয়া ডিএ দিতে হবে। আর সুপ্রিম রায়কে স্বাগত জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। পাশাপাশি তাঁর দাবি, হকের টাকা পেতে এখনই পথ ছাড়বেন না সংগ্রামী যৌথ মঞ্চ। বরং রায় যাতে মানা হয়, সেটা নিশ্চিত করতে চলবে পথে নেমে আন্দোলন। 

আর কী দাবি তাঁর? 
আজ এই রায় সম্পর্কে বলতে গিয়ে ভাস্কর বলেন, 'আজকের বাজেটেই ডিএ- প্রভিশন রাখতে হবে। যদি সেই প্রভিশন না থাকে, তাহলে পথে নামতে হবে।'

পাশাপাশি তাঁর আরও দাবি, 'রাজ্য সরকারের পালানোর পথ বন্ধ করা হবে। ডিএ দিতেই হবে।'

সারা দেশেই প্রভাব পড়বে
আজকের এই রায় শুধু বাংলার জন্য নয়, গোটা দেশের জন্যই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভাস্কর। 
তিনি বলেন, 'এই রায়ের প্রভাব গোটা দেশে পড়বে।'


পাশাপাশি তিনি জানান, এটা শুধু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ অধিকারের রায় নয়। এর পিছনে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। এর ফলে সরকারি কর্মচারীদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ পরোক্ষ লাভ পাবেন।

তিনি আর কী বলেন? 
এই রায় সম্পর্কে তিনি বলেন, '৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাঁরা আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করবেন। ১৫ মে-এর মধ্যে রিপোর্ট দিতে হবে।' 


পথে নামা হবে
নিজের বক্তব্যে তিনি একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন। তিনি জানিয়ে দিয়েছেন যে এখনই রাস্তা ছাড়ছেন না তাঁরা। বরং লড়াই চলবে। 

এছাড়া তাঁর দাবি, 'রাজ্যের আর্থিক অবস্থা খারাপ নয়। ক্লাবগুলিকে টাকা দেওয়া হয়েছে। এগুলি পরিকাঠামোতে বিনিয়োগ নয়।' 

কী চলছে?
দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে আন্দোলন চালাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। চলছে আইনি লড়াই। শেষপর্যন্ত ডিএ মামলার রায় গেল রাজ্য সরকারি কর্মীদের পক্ষে। রাজ্য সরকারকে অবিলম্বে মেটাতে হবে বকেয়া ডিএ, বৃহস্পতিবার এই রায় দেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশে, এখনই দিতে হবে ২৫ শতাংশ DA। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে DA দেওয়ার বিষয়টি স্থির করার জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সেই কমিটির শীর্ষে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা। সেই কমিটিতে থাকবেন আরও দুই বিচারপতি।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement