Advertisement

Abhishek Banerjee Poem: SIR হয়রানি নিয়ে কবিতা লিখে ফেললেন অভিষেক, মমতার স্টাইলে...

যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। তেমনটা প্রথমেই প্রমাণ করে দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্যমন্ত্রীর চেয়ার সামলানোর পাশাপাশি ছবি আঁকেন, কবিতা-নিবন্ধ লেখেন ও গান করেন। এবার সেই পথে হাঁটলেন তাঁর 'ভাইপো' তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি SIR-এর বিরোধিতা করে আজ কবিতা লিখেছেন। সেই কবিতায় রাষ্ট্র এবং শাসক বিজেপির বিরোধিতা স্পষ্ট। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কবিতাঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের কবিতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Feb 2026,
  • अपडेटेड 3:49 PM IST
  • মুখ্যমন্ত্রীর চেয়ার সামলানোর পাশাপাশি ছবি আঁকেন, কবিতা-নিবন্ধ লেখেন ও গান করেন
  • সেই পথে হাঁটলেন তাঁর 'ভাইপো' তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • তিনি SIR-এর বিরোধিতা করে আজ কবিতা লিখেছেন

যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। তেমনটা প্রথমেই প্রমাণ করে দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্যমন্ত্রীর চেয়ার সামলানোর পাশাপাশি ছবি আঁকেন, কবিতা-নিবন্ধ লেখেন ও গান করেন। এবার সেই পথে হাঁটলেন তাঁর 'ভাইপো' তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি SIR-এর বিরোধিতা করে আজ কবিতা লিখেছেন। সেই কবিতায় রাষ্ট্র এবং শাসক বিজেপির বিরোধিতা স্পষ্ট। 

ইতিমধ্যেই সেই কবিতাটি নিজের এক্স প্রোফাইলে পোস্ট করেছেন অভিষেক। তারপর খবরে উঠে আসে কবিতাটি। শুরু হয়ে যায় লাইক, শেয়ার। 

এই কবিতাটির নাম 'আমি অস্বীকার করি'। এই লেখায় স্পষ্ট হয়ে উঠেছে তাঁর কেন্দ্রের সরকার বিরোধীতা। মূলত SIR ইস্যুকে সামনে রেখেই তিনি এই কবিতা লিখেছেন। 

কবিতাটি পড়ে নেওয়া যাক-

'আমি অস্বীকার করি — 
এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব। আমি অস্বীকার করি — রাষ্ট্রের নামে রক্তের ঋণ, 
আমি অস্বীকার করি — রক্তের উপর কালির শাসন।

আমাদের বলা হল — “নাম দাও”, “কাগজ দেখাও” আর আমরা দিলাম ইতিহাস, মাটি, আর ঘাম-ভরা জন্মভূমি। তারা বলল — “এগুলো যথেষ্ট নয়” আমরা বললাম তবে বলো — কোন ধারায় মৃত্যু বৈধ হল?

১৫০ (একশো পঞ্চাশ) — এটা সংখ্যা নয়, 
এটা রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার। 
এ এক থেমে যাওয়া গান। এক মুছে যাওয়া মুখ। 
রাষ্ট্রের খাতায় ঠাঁই পায় প্রাণের বদলে পরিসংখ্যান, 
শাসকের বুটের তলায় পিষে যায় বিবেক, সত্য আর সম্মান।

যে দেশ জন্মেছিল আপোষহীন আন্দোলন ও প্রশ্নের আগুনে সে দেশ নোয়াবে না মাথা ধর্মের শাসনে। 
নাগরিকত্ব যদি বন্দি হয় কাগজের জালে
তবে মানুষ যাবে কোথায় সংবিধানের কালে? 
যে আইন মানুষ ছেঁটে ফেলে, মানুষের প্রাণ নেয় কেড়ে
সে আইন; আইন নয়
সে আইন ফাঁসি।

আমি শান্তি চাই না — অন্যায়ের সঙ্গে! আমি নীরবতা চাই না লাশের উপর! 
যারা চুপ থাকে এই মুহূর্তে, তারাই ইতিহাসে অপরাধী স্তব্ধ স্বর
আমি শুধু একজন মানুষ নই — আজ আমি সাক্ষী, 
আর সাক্ষী যখন কথা বলে সিংহাসন তখন কাঁপে।

Advertisement

আর ইতিহাস
সে ক্ষমা করে না, তালিকা পড়ে না। 
ইতিহাস মনে রাখে কে রুখেছিল, কে লড়াই করেছিল, কে দাঁড়িয়েছিল, আর কে আগুন লাগিয়েছিল! 
যে শাসক অহঙ্কারে কথা বলে
যে শাসক মানুষের কথা শোনে না
যে ক্ষমতা মানুষকে তুচ্ছ করে, ইতিহাস তাকে কখনও ক্ষমা করে না।'

আর কবিতাটি পড়লেই বোঝা যায় যে রাষ্ট্রশক্তিকে আক্রমণ করতে একটুও ছাড়েননি অভিষেক।

মমতাও লিখেছেন
মাথায় রাখতে হবে, সদ্য শেষ হওয়া বইমেলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৯টি বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে একটি কাব্যগ্রন্থও রয়েছে। আর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী SIR নিয়ে কবিতা লিখেছেন। তাঁর লেখাতেও উঠে এসেছে সাধারণ মানুষের কষ্ট। আর সেই পথেই হাঁটলেন অভিষেক। তিনিও লিখে ফেললেন কবিতা। 

 

Read more!
Advertisement
Advertisement