Advertisement

Trawler Boat Sinks: কাকদ্বীপে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, খোঁজ মিলল ১৩ মত্‍স্যজীবীর

Trawler Boat Sinks: কাকদ্বীপ-নামখানা এলাকার ১৮ মৎস্যজীবী নিয়ে ডোবে ট্রলার (Trawler Sinks)। বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ১৮ জন মৎস্যজীবীদের মধ্যে ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদেরকে কাকদ্বীপে নিয়ে আসা হচ্ছে।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Aug 2022,
  • अपडेटेड 8:43 PM IST
  • কাকদ্বীপ-নামখানা এলাকার ১৮ মৎস্যজীবী নিয়ে ডুবল ট্রলার
  • বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপে জন্মাষ্টমীর দিন ঘটল মর্মান্তিক দুর্ঘটনা
  • বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরতে গিয়েছিল ১৮ জনের ওই ট্রলার

Trawler Boat Sinks: কাকদ্বীপ-নামখানা এলাকার ১৮ মৎস্যজীবী নিয়ে ডোবে ট্রলার (Trawler Sinks)। বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ১৮ জন মৎস্যজীবীদের মধ্যে ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদেরকে কাকদ্বীপে নিয়ে আসা হচ্ছে। বঙ্গোপসাগরের (Bay of Bengal) কেঁদো দ্বীপে জন্মাষ্টমীর দিন ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরতে গিয়েছিল ১৮ জনের ওই ট্রলার। গভীর সাগরে গিয়ে নিখোঁজ হয়ে যায় ট্রলারটি।

কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রের খবর, আবহাওয়া সতর্কবার্তা পাওয়ার পর ফেরার সময় সুন্দরবন ব্যাঘ্রপ্রকল্পের অন্তর্গত কেঁদো দ্বীপের কাছে ডোবা চরে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে গিয়েছে।

সূত্রের খবর, ভোরবেলাই সত্যনারায়ণ নামে একটি ট্রলার বের হয়। সাগরের ১২ কিমি গভীরে গিয়ে সেখানেই ট্রলারটি উল্টে যায়। আবহাওয়ার সতর্কবার্তা পেয়ে ট্রলারটি ফিরছিল, সে সময়ই দুর্ঘটনা ঘটে এও জানা যায়। মৎসজীবীদের উদ্ধারের জন্য কোস্টগার্ড সহ উপকূল রক্ষী বাহিনীকে জানানো হয়। 

কাকদ্বীপের মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন, গত ১৬ অগাস্ট কাকদ্বীপ (Kakdwip) মৎস্যবন্দর থেকে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়েছিল সত্যনারায়ণ নামের ট্রলারটি। খারাপ আবহাওয়ার কারণে মাছ ধরার ট্রলারগুলিকে ১৭ তারিখের মধ্যে ফিরে আসার সতর্কবার্তা দেওয়া হয়। সেই বার্তা পেয়ে ফেরার সময় কেঁদো দ্বীপের এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি।

Read more!
Advertisement
Advertisement