Advertisement

Ispat Express: কাপলিং খুলে আলাদা ইস্পাত এক্সপ্রেসের ২টি কামরা, সাঁতরাগাছিতে রেল-বিপত্তি

ওড়িশাগামী ইস্পাত এক্সপ্রেসের (Ispat Express) কাপলিং খুলে (Uncoupling) আলাদা হয়ে গেল দুটি কামরা। দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি (Santragachi) স্টেশনের কাছে ট্রেনের ৩ ও ৪ নম্বর কাপলিং খুলে যায়।

কাপলিং খুলে আলাদা ইস্পাত এক্সপ্রেসের ২টি কামরাকাপলিং খুলে আলাদা ইস্পাত এক্সপ্রেসের ২টি কামরা
Aajtak Bangla
  • হাওড়া,
  • 08 Jan 2023,
  • अपडेटेड 11:39 AM IST
  • সকাল ৮টা ৪৩ মিনিটে হাওড়া থেকে ছাড়ে ইস্পাত এক্সপ্রেস
  • ট্রেনের গতিবেগ কম থাকার কারণে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি

ওড়িশাগামী ইস্পাত এক্সপ্রেসের (Ispat Express) কাপলিং খুলে (Uncoupling) আলাদা হয়ে গেল দুটি কামরা। দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি (Santragachi) স্টেশনের কাছে ট্রেনের ৩ ও ৪ নম্বর কাপলিং খুলে যায়। ইঞ্জিন-সহ ২টি কামরা সাঁতরাগাছি স্টেশন ছাডিয়ে এগিয়ে যায় খানিকটা। বাকি কামরা আলাদা হয়ে দাঁড়িয়ে যায়। সেইসময় ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার সকাল ৮টা ৪৩ মিনিটে হাওড়া থেকে ছাড়ে ইস্পাত এক্সপ্রেস। ৯টা ৫ মিনিট নাগাদ বাকসাড়া গেট এলাকায় ট্রেনের দ্বিতীয় ও তৃতীয় কামরার মাঝের কাপলিং খুলে যায়। প্রথমের দু’টি কামরা নিয়ে ইঞ্জিন এগিয়ে চলে যায়। কিন্তু পড়ে থাকে বাকি অংশ। ট্রেনের গতিবেগ কম থাকার কারণে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

ট্রেনের কামরা আলাদা হয়ে যাওয়ার ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। পরে সাঁতরাগাছি স্টেশনে ফিরিয়ে এনে কাপলিং ঠিক করে আলাদা হয়ে যাওয়া কামরা জোড়া লাগানো হয়। গোটা ঘটনার জেরে কিছুটা ব্যাহত দক্ষিণ-পূর্ব রেলের লোকাল ট্রেন পরিষেবা।

 

Read more!
Advertisement
Advertisement