Advertisement

Weekly Weather Report: সোমবার থেকে কমবে গরম, ঝেঁপে বৃষ্টি বাংলায়; পূর্বাভাস

Weather News Update: টানা দুই সপ্তাহ তাপপ্রবাহের পর, অবশেষে নিম্নমুখী বাংলার তাপমাত্রার পারদ। মেঘলা আকাশ, হালকা বৃষ্টির জেরে জেলায় জেলায় স্বস্তির আবহাওয়া। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আগামী ৫ দিনের জন্য দেশের বেশিরভাগ রাজ্যে স্বস্তির পূর্বাভাস দিয়েছে, অনেক রাজ্যে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হবে।

 ঝেঁপে বৃষ্টি হবে বাংলার এই জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি হবে বাংলার এই জেলাগুলিতে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Apr 2023,
  • अपडेटेड 12:31 PM IST


শনিবার রাতের পর, রবিবার সকালেও হালকা বৃষ্টি দিয়ে দিন শুরু হয় কলকাতা ও সংলগ্ন এলাকায়। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও হালকা বৃষ্টি হয়েছে। দুপুরের পর ঝেঁপে বৃষ্টি নামার পূর্বাভাসও দিয়ে রেখেছে হাওয়া অফিস।। আজ দিনভর গোটা রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। আবহাওয়া দফতর  সূত্রে জানা গেছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার পারদ চড়বে না। হালকা বৃষ্টি, সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ স্বস্তি দেবে।  

সারা ভারতেই আবহাওয়ার উন্নতি
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)  বলেছে যে আগামী ৫ দিনের জন্য, দেশের বেশিরভাগ অংশে তাপপ্রবাহ পরিস্থিতি থেকে মুক্তির লক্ষণ রয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, পুরো উত্তর-পূর্ব, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং তেলেঙ্গনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম হিমালয়, হরিয়ানা, পঞ্জাব, বিহার, দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ, দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

আরও পড়ুন


উত্তর-পূর্ব বিহার থেকে ওড়িশা পর্যন্ত ঝাড়খণ্ড জুড়ে  নিম্নচাপ এলাকা
উত্তর-পূর্ব বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে ওড়িশা পর্যন্ত আরেকটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি  সাধারণত মেঘ ও বৃষ্টি নিয়ে আসে, যার কারণে তাপমাত্রা কমে যায়। মৌসম বিভাগ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে দেশের অনেক অঞ্চলের মানুষ তাপপ্রবাহের মুখোমুখি হচ্ছেন।

এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা প্রত্যাশিত 
মহারাষ্ট্রে, সরকার ১৫  জুন পর্যন্ত রাজ্য বোর্ডের সঙ্গে  অধিভুক্ত সমস্ত স্কুল বন্ধ করে দিয়েছে। বিদর্ভ অঞ্চলে, গ্রীষ্মের ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গেও গত সপ্তাহে গরমের কারণে স্কুল ছুটি দেওয়া হয়েছে। এই মাসের শুরুর দিকে, মৌসম বিভাগ  উত্তর-পশ্চিম এবং উপদ্বীপ অঞ্চলগুলি ব্যতীত এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে। শুক্রবার থেকে কিছু এলাকা তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে শুরু করেছে, অন্যদিকে উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারত, অভ্যন্তরীণ গুজরাত ও মহারাষ্ট্র, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরালার মতো আরও কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রেকর্ড করা হয়েছে। 

Advertisement

ভারতের বেশিরভাগ অঞ্চলে ৫ দিন ধরে তাপপ্রবাহ নেই
শনিবার, পশ্চিম হিমালয় অঞ্চল বাদে দেশের বাকি অংশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগ শনিবার জানিয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশা থেকে তাপপ্রবাহের প্রকোপ কিছুটা কমেছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে ভারতের বেশিরভাগ অঞ্চলে কোনো তাপপ্রবাহের অবস্থা নেই।

সোমবার বিহার ও বিদর্ভে শিলাবৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী তিন দিনে ওড়িশার কিছু অংশে, আগামী দুই দিনে বিহারে এবং সোমবার বিদর্ভে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার তামিলনাড়ু এবং কেরালার কিছু অংশে এবং সোমবার ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে রবিবার দক্ষিণ হরিয়ানা, উত্তর-পূর্ব রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশে ধুলো ঝড়ের সম্ভাবনা রয়েছে।

সমগ্র উত্তর-পূর্ব, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং তেলেঙ্গানায় হালকা বৃষ্টি হতে পারে
পুরো উত্তর-পূর্ব, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং তেলেঙ্গানায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম হিমালয়, হরিয়ানা, পঞ্জাব, বিহার, দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ, দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের কিছু অংশে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গের অনেক এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে
আবহাওয়া দফতর  জানিয়েছে যে শনিবার পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ন ডিগ্রি সেলসিয়াসের কম রেকর্ড করা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে অনেক এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিভাগ জানিয়েছে যে কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের কাছে চলে এসেছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

 

বাংলায় কতদিন চলবে বৃষ্টি
শনিবার রাত এবং রবিবার সকালে একাধিক জেলাতে বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বাংলায় এইরকম আবহাওয়া চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই বৃষ্টির সঙ্গেই চলবে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার  দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হবে রাজ্যে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে আরও দু তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ সোম ও মঙ্গলবারেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে। দমকা ঝড় হওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই দুদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩  ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গেতও বৃষ্টি চলবে। সোমবার পর্যন্ত  দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নীচের তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Read more!
Advertisement
Advertisement