Advertisement

Weekly Weather Report: ভারী বৃষ্টির পূর্বাভাস বেশ কয়েকটি জেলায়, মত্‍স্যজীবীদের জন্যও অ্যালার্ট জারি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এই মুহূর্তে সরে গিয়ে ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের ওপরে অবস্থান করছে। যা আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর মধ্যপ্রদেশের ওপরে যাবে আগামী দুদিনে। এর প্রভাবে মেঘলা আকাশ ও মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে বঙ্গে।

  নতুন সপ্তাহে কোন কোন জেলায় প্রবল বৃষ্টি? নতুন সপ্তাহে কোন কোন জেলায় প্রবল বৃষ্টি?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jun 2023,
  • अपडेटेड 6:06 PM IST

রবিবারের পর সোমবারও রাজ্যের বেশিরভাগ জেলাতে বৃষ্টি হয়েছে ৷ দক্ষিণবঙ্গের যে সব জেলাগুলিতে বর্ষা প্রবেশ করতে বাকি ছিল অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও গত সপ্তাহেই প্রবেশ করে গিয়েছে বর্ষা। এই অবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।

নিম্নচাপের প্রভাবে মৌসুমী বায়ু সক্রিয়
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এই মুহূর্তে সরে গিয়ে ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের ওপরে অবস্থান করছে। যা আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর মধ্যপ্রদেশের ওপরে যাবে আগামী দুদিনে। এর প্রভাবে মেঘলা আকাশ ও মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে বঙ্গে। আজও সমুদ্র উত্তল থাকবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলা এবং ওড়িশা  উপকূলে। হাওয়া অফিস দানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণেই দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হয়ে চলেছে। সর্বনিম্ন তাপমাত্রাও রবিবার থেকে কিছুটা কমেছে। 

বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে
পূর্বাভাস অনুযায়ী , ২৭ জুন মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ জুন বুধবার ঝাড়গ্রাম বাদ দিয়ে উল্লিখিত জেলাগুলির আবহাওয়া একই থাকবে। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই সময়ের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবার কিছুটা তাপমাত্রা বাড়বে এবং জলীয় বাষ্প থাকায় অস্বস্তি শুরু হবে। তারপর থেকে বৃষ্টির পরিমাণ আরো কমে যাবে সপ্তাহের শেষে।

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে
২৭ জুন মঙ্গলবার  উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।  বুধবার থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার , জলপাইগুড়িতে। তবে আলিপুরদুয়ারের কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের নীচের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনেরও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

Advertisement

কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতর সোমবার বিকেলে জানিয়েছে  জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা । কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক বলছে হাওয়া অফিস। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৭৯ শতাংশ। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি কম। 
 

Read more!
Advertisement
Advertisement