Advertisement

West Bengal Monsoon: শুক্রবার থেকে বৃষ্টি কমবে বাংলায়, গরম কতটা বাড়বে?

শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে না বাড়লেও সামান্য বাড়তে পারে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় জনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।

আবহাওয়ার খবরআবহাওয়ার খবর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Aug 2023,
  • अपडेटेड 6:36 AM IST
  • শুক্রবার থেকেই বৃষ্টির পরিমাণ কমবে বাংলায়
  • আবারও তাপমাত্রা বাড়তে পারে

West Bengal Weather Forecast: নিম্নচাপের গেরো কেটে যাওয়ায় আজ শুক্রবার থেকেই বৃষ্টির পরিমাণ কমবে বাংলায়। আবারও তাপমাত্রা বাড়তে পারে। তবে, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝিরি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি একই রকম থাকতে পারে। শুক্রবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ১৯ ও ২০ অগাস্ট শনিবার ও রবিবার আবহাওয়া একই থাকবে। যদিও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে। ২১ তারিখ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে না বাড়লেও সামান্য বাড়তে পারে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় জনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে শুক্রবার। দু এক পশলা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতার সর্বোচ্চ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে।

TAGS:
Read more!
Advertisement
Advertisement