ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করেছেন তিনি। নতুন নাম তোলা থেকে পুরনো ভুল সংশোধন—সব দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করেছেন দিনের পর দিন। অথচ চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গেল, সেই বিএলও-র নিজের নামই নেই ভোটার তালিকায়। বুঝুন কী পরিস্থিতি। যিনি এতদিন বাড়ি বাড়ি হন্নে হয়ে ঘুরে ঘুরে কাজ করলেন সেই BLO-J নামই SIR-এর ফাইনাল তালিকায় নেই। খোদ নিজের এলাকায় SIR-এর কাজ করে BLO-র নামই কিনা মিসিং। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে কীভাবে এটা সম্ভব?