জলপাইগুড়ির পর এবার ঝাড়গ্রাম, শিরোনামে সেই হাতি ও জেসিবি। তবে এবার উলট পুরান। হাতির শাবককে বাঁচাতে এগিয়ে এল জেসিবি। প্রসঙ্গত গত তিন চার দিন ধরে লালগড় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ৫০ টি দলছুট হাতি, তাণ্ডব চালাচ্ছে এলাকা জুড়ে। তারই মধ্যে লালগড়ের পিডরাকুলিতে গর্তে পড়ে গেল এক হস্তি শাবক। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়ে বনদফতর। জেসিবি দিয়ে মাটি সরিয়ে গর্ত থেকে তোলা হয় হস্তি শাবককে। দেখুন ভিডিও।