শিরোনামে সেই মালদা। ভলিবল টুর্নামেন্টে চলল গুলি। পরপর ৫ রাউন্ড গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করতে দেখা গেল উদ্যোক্তাদের। আর এ নিয়েই সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার মালদার নুরপুর টিপটপ ক্লাবের পক্ষ থেকে এক ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, সেখানেই ঘটে এই ঘটনা। তবে জানা গিয়েছে, খবর পাওয়া মাত্রই মানিকচক থানার পুলিশ ওই ৪ টি বন্দুক বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে।