তুমি STF-কে মজবুত কর। আমি গোটা CID টা চেঞ্জ করব। যাঁরা যাঁর বিরুদ্ধে অভিযোগ আছে অভিযোগ ক্রস চেক কর। কেউ কেউ মিথ্যা কথা বলে অভিযোগ করে। সত্যি যদি অভিযোগ প্রমাণ হয়, কড়া পদক্ষেপ নাও। রাজ্য পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের সামনে সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন যে গোটা CID টা চেঞ্জ করবেন। কিন্তু কেন? হঠাৎ এমন কী হল যে মুখ্যমন্ত্রী চেঞ্জের কথা বললেন? তাহলে CID-তে কী কোনও সমস্যা রয়েছে? মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে নতুন করে প্রশ্ন দানা বেঁধেছে।