বৃহস্পতিবার দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় বারাসাত বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয় শঙ্কর চ্যাটার্জিকে। আর তাকে বিজেপির প্রার্থী হিসাবে ঘোষণা করতেই প্রার্থীর বিরুদ্ধে দিকে দিকে পোস্টার পড়তে শুরু করেছে। বারাসাত জেলা পার্টি অফিস চত্বর জুড়ে শংকর চ্যাটার্জির বিরুদ্ধে পোস্টার পড়ে। সেখানে তাঁকে তৃণমূলের দালাল বলে অভিহিত করা হয়।