সোমবার কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং। তারপর ভোটে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা নেই। কলকাতা বন্দর আসনে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কি তাঁকে টিকিট দেবে বিজেপি? মঙ্গলবার সেই ইঙ্গিত দিলেন খোদ রাকেশই। আক্রমণ শানালেন কলকাতা পুরসভার মেয়রকে।