শহর কলকাতা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষের কাছে, নিত্যদিনের যাতায়াতের অন্যতম মাধ্যম মেট্রো রেল। উত্তর-দক্ষিণ করিডোরের পাশাপাশি বর্তমানে মেট্রোর আরও একাধিক করিডোর চালু রয়েছে। বহু মানুষ ওই সমস্ত রুটে নিত্যদিন যাতায়াত করেন। এবার মেট্রো সংক্রান্ত এক বড় খবর। চিংডিঘাটা মেট্রোরেলের বকেয়া কাজ নিয়ে রাজ্যকে চূড়ান্ত ভর্ৎসনা শীর্ষ আদালতের। চিংড়িঘাটা মেট্রোরেলের বকেয়া কাজ নিয়ে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করলো দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি-সহ তিন বিচারপতির বেঞ্চ রাজ্যকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো বকেয়া কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। চিংড়িঘাটার ট্রাফিক ব্লক করে মেট্রোরেলের কাজ সম্পন্ন করতে মে মাস পর্যন্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সেই মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, 'সব কিছুকে এই ভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলবেন না। কলকাতা হাইকোর্ট যেভাবে নির্দেশ দিয়েছিল রাজ্য পুলিশের ডিজিপি ও মুখ্য সচিবকে, সেই মতো পদক্ষেপ করা উচিত ছিল। আপনারা কথা বলুন। আপনারা তা না করে ফের আদালতে আবেদন জানাচ্ছেন। মামলা অবিলম্বে প্রত্যাহার করে নিন। না হলে আমরা খারিজ করে দেব।'