বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় নাকি প্রাক্তন মন্ত্রী তথা TET দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত পার্থ চ্যাটার্জি নাম করে লোকেদের থেকে টাকা তুলেছেন, বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। হুগলিতে একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ছিলেন লকেট চট্টোপাধ্যায়। একই সঙ্গে ED & CBI এর কাছে লকেট চট্টোপাধ্যায়ের সম্পত্তির উৎস তদন্তের জন্য আবেদনও জানিয়েছেন তৃণমূল নেতা। কিছুদিন আগেই লকেট চট্টোপাধ্যায় আক্রমণের মুখে পড়েছিলেন অসিত মজুমদার। এরপরেই পাল্টা তোপ দাগেন অসিত মজুমদার। তিনি বলেন বিধান সভা ভোটে লকেট চট্টোপাধ্যায় হারার পরেই তাঁর ভুত বিজেপি নেত্রীকে তারা করছে। লকেট স্বপ্নেও তাঁকে দেখে ভয় পান বলে মন্তব্য করেন অসিত মজুমদার। তার এই মন্তব্য ঘিরে রীতিমতো রাজনৈতিক পারদ চড়েছে রাজনৈতিক মহলে।