Advertisement

US Tariff On India: ভারতের উপর কখন লাগু হচ্ছে ১৮% ট্যারিফ? জানিয়ে দিল আমেরিকা

কখন থেকে আমেরিকা ভারতের উপর শুল্ক কমাচ্ছে? ১৮% ট্যারিফ লাগু হচ্ছে কবে থেকে? এই নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি ডেডলাইন জানানো হয়েছে।

Aajtak Bangla
  • ওয়াশিংটন ,
  • 07 Feb 2026,
  • अपडेटेड 10:41 AM IST
  • ১৮% ট্যারিফ কখন থেকে কার্যকর হচ্ছে?
  • হোয়াইট হাউস থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে
  • কোন কোন পণ্যের ক্ষেত্রে এই শুল্ক লাগু?

ভারত থেকে আমদানি করা পণ্যের উপর আরোপ করা ২৫% অতিরিক্ত জরিমানা শুল্ক বাতিল করেছে আমেরিকা। হোয়াইট হাউসের তরফে জারি করা একটি নির্দেশ অনুসারে, সংশোধিত ১৮% শুল্ক ৭ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার থেকেই কার্যকর হচ্ছে।শনিবার সকাল সাড়ে ১০টা থেকে এই ট্যারিফ কার্যকর হচ্ছে। এরপর ভারতের থেকে আমেরিকায় রফতানি করা পণ্যের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আর প্রযোজ্য হবে না। 

এটা রেসিপ্রোকাল ট্যারিফ (ভারত যেহেতু আমেরিকার পণ্যের উপর শুল্ক চাপায়, তার উত্তরে এই শুক্ল চাপায় মার্কিন যুক্তরাষ্ট্র)। আর রাশিয়ার থেকে তেল কেনার জন্য বাড়তি যে ২৫% শুল্ক চাপানো হয়েছিল, সেটা তুলে নেওয়া হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এখন মাত্র ১৮% শুল্ক রইল ভারতীয় পণ্যের উপর।

যে সব চালান ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে অথবা ট্রানজিটে আছে এবং অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করা হয়েছে, সেগুলিতেও ছাড় দেওয়া হয়েছে। স্পষ্ট ভাবে বলা হয়েছে, মার্কিন কাস্টমস ইতিমধ্যেই অতিরিক্ত ২৫5 কর ধার্য করে থাকে তাহলে প্রয়োজনে সেই পরিমাণ ফেরত দেওয়া হবে।

সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর আসে সুখবর। ট্রাম্পের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়, ভারত-আমেরিকা উভয়ই বাণিজ্য চুক্তিতে সহমত হয়েছে।

অন্যদিকে, আমেরিকা এবং ভারতের মধ্যে হতে চলা ‘অন্তর্বর্তী’ বাণিজ্য চুক্তির জন্য শনিবার সকালে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস। একইসঙ্গে ওয়াশিংটন জানিয়েছে, দুই দেশই পারস্পরিকভাবে উপকারী এই বাণিজ্য চুক্তির একটি কাঠামো প্রস্তুত করে ফেলেছে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলও একটি যৌথ বিবৃতি পোস্ট করে এই তথ্য জানিয়েছেন।

 

Read more!
Advertisement
Advertisement