
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আকাশসীমা বন্ধ। বাধ্য হয়েই পাকিস্তানের করাচি বিমানবন্দরে এমারজেন্সি ল্যান্ডিং করানো হয়েছে এয়ার অ্যারাবিয়ার একটি বিমানের। এর জেরে ৮ জন ভারতীয় আটকে পড়েছএ করাচিতে। যার মধ্যে ৩ জন কেরলমের বাসিন্দা।
কেরলমের অনাবাসী ভারতীয় বিষয়ক সংস্থা নরটা রুটস জানিয়েছে, আচকে পড়া যাত্রীরা হলেন, পলাক্কাদের কৃষ্ণদাস, তাঁর স্ত্রী রেশমি মেনন এবং তাদের ৩ বছরের শিশুকন্যা স্মৃতি মেনন । পরিবারটি আজারবাইজানের বাকু থেকে শারজাহ হয়ে কুয়েত যাচ্ছিল। অন্যান্য ভারতীয় যাত্রীরাও ওই একই এয়ার অ্যারাবিয়ার বিমানে ছিলেন। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে অনেক দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। যার ফলে যাত্রীদের বিমান চলাচল ব্যাহত হয়েছে।
এই পরিস্থিতির কারণে ফ্লাইটটি করাচিতে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। করাচি বিমানবন্দরে আটকে থাকা যাত্রীরা এখও তাদের পরবর্তী যাত্রার অপেক্ষায় রয়েছেন। কারণ উপসাগরীয় দেশগুলিতে ফ্লাইটগুলি প্রভাবিত হচ্ছে। নরকা রুটস সংস্থাটি জানিয়েছে, ভারতীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব যাত্রীদের ভারতে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হচ্ছে।
করাচি থেকে কলম্বো হয়ে ভারতে ফেরার পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। তাছাড়া নরকা রুটস উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া যাত্রীদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও তথ্য প্রদানের জন্য একটি হেল্প ডেস্কও চালু করেছে। আটকে পড়া ব্যক্তিদের নিরাপত্তা এবং ফেরা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও বিমান পরিষেবা নেই। কোনও দেশই একে অপরকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয় না। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল এবং আমেরিকা যৌথ অভিযানে ইরানে আক্রমণ এবং সেখানকার সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেইকে হত্যা করার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বেধে গিয়েছে। অধিকাংশ দেশই তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। যার ফলে বিশ্বব্যাপী উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে।