
American Airlines Flight Emergency Landing: কতই রঙ্গ দেখি দুনিয়ায়। তার মধ্যে বিমান অন্যতম জায়গা, যেখানে মাঝে মধ্যেই এমন এমন সব ঘটনা ঘটে, কখনও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়, আবার কখনও তাজ্জব বনে যেতে হয়। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্লাইটে হট্টগোলের ভিডিও প্রায়ই ইন্টারনেটে ভাইরাল হয়। এর মধ্যে অনেক ভিডিওই মানুষের খোরাক জোগায়। কিছু লোক উচ্চতাকে ভয় পায় এবং ফ্লাইট টেক অফ করার পরে তাঁদের ভয় আতঙ্কে পরিণত হয়। একইসঙ্গে আসন নিয়ে তোলপাড় করতেও দেখা যায় কাউকে কাউকে। সম্প্রতি, একটি ঘটনা পাগলামির চরম সীমায় পৌঁছে গিয়েছে। যখন জানা যায়, একটি ফ্লাইটকে মাথায় থাকা উকুনের কারণে জরুরি অবতরণ করতে হয়।
উকুন এমনিতে মানুষের মাথার চুলে থাকে। আপনি কি কল্পনা করতে পারেন যে এই ছোট পোকাটির কারণ বিমান অবতরণের মতো জরুরি ঘটনা ঘটতে পারে!
আসুন জেনে নিই, পুরো বিষয়টি কী?
একটি ইংরেজি সংবাদপত্রের মতে, ফ্লাইট যাত্রী ইথান জুডেলসন তাঁর অভিজ্ঞতা টিকটকে শেয়ার করেছেন। তিনি বলেন, "আমাদের ফ্লাইট লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্ক যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই ফিনিক্সে জরুরি অবতরণ করতে হয়। কেন এমন করা হলো প্রথমে বুঝতে পারিনি।"
জুডেলসন বলেন যে, তিনি চারপাশে তাকিয়ে দেখেন যে কেউ নার্ভাস নয় তাহলে কী হল? প্রশ্ন আমাদের প্লেন অবতরণের সঙ্গে সঙ্গে সামনে বসা মহিলাটি লাফিয়ে উঠে প্লেনের সামনের দিকে দৌড়ে যায়। দেখে শুধু বুঝতে পারি যে তিনি বিমান থেকে সবার আগে প্রথম হতে চেয়েছিলেন।
ফ্লাইট ১২ ঘন্টা বিলম্বিত একটি বাঁশির কারণে
পরিস্থিতি উদ্বেগজনক ও বিরক্তিকর হয়ে ওঠে যখন যাত্রীদের বলা হয় যে উড়ান ১২ঘণ্টা দেরি হবে। বিমান সংস্থাটি সমস্ত যাত্রীদের হোটেল ভাউচার দেয়। জুডেলসন ভাবলেন যে তাঁরা ফিনিক্সে অনির্দিষ্টকালের জন্য আটকে আছে কি না। আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে মেডিকেল ইমার্জেন্সির কারণে ফ্লাইটটি ডাইভার্ট করা হয়েছে।
পরে জানা যায়, এই জরুরি অবতরণের আসল কারণ ছিল উকুন। জুডেলসন অন্যান্য যাত্রীদের আলোচনা করতে শুনেছেন যে এক মহিলার চুলে উকুন দেখা দেয় আর তার কারণেই,জরুরি অবতরণ করা হয়। ভাবা যায়?