
Amou Haji: বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ হিসেবে পরিচিত ইরানের আমৌ হাজির মৃত্যু হয়েছে। প্রায় ৬০ বছর ধরে স্নান করেননি তিনি। ৯৪ বছর বয়সে মৃত্যু হয়েছে আমৌ হাজির। দ্য গার্ডিয়ানের খবর অনুযায়ী, রবিবার ইরানের দেজগাহ গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইরানের সংবাদ অনুসারে, হাজি একা থাকতেন এবং অসুস্থ হওয়ার ভয়ে ৬০ বছর ধরে স্নান করেননি। কয়েক মাস আগে তাঁর গ্রামের লোকজন জোর করে স্নান করিয়ে দেন। সেই সময়ে অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
মরা পশুর মাংস খেতেন
তেহরান টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, হাজি একটি খোলা ইটের কুঁড়েঘরে থাকতেন। তিনি স্নান না করার বিষয়ে অনড় ছিলেন। অসুস্থ হয়ে পড়ার ভয়ে ৬০ বছর ধরে গোসল করেননি। হাজী রাস্তার পাশে মৃত পশু খেতেন। গ্রামবাসীদের বিশ্বাস ছিল স্নান করলে আমৌ পরিচ্ছন্ন হবেন। আমৌর এই রেকর্ডের কারণে, 'দ্য স্ট্রেঞ্জ লাইফ অফ আমৌ হাজি' নামে একটি ছোট ডকুমেন্টারিও ২০১৩ সালে জীবনের বর্ণনা দিয়ে তৈরি করা হয়েছিল। আমৌ জীবিত থাকাকালীন অনেক বিশেষজ্ঞও তাঁর কাছে আসেন। তখন জানা যায় তাঁর শরীরে কোনও পরজীবী নেই।
The 'World's dirtiest man' Amou Haji who last showered 65 years ago and lived on a diet of raw animal meat and a pack of cigarettes a day. passed away at 94. He believed soap & water would make him sick. 🙏🏾🕊 pic.twitter.com/C0fZrfdMwH
৬০ বছর স্নান না করেও কোনও রোগে আক্রান্ত হননি তিনি। অনেক গবেষকও এতে অবাক হয়েছেন। কারণ এই প্রবীণ পুরোপুরি ফিট ছিলেন। ওই এলাকার বসবাসকারী স্থানীয় গ্রামবাসীরা বলছেন যে তাঁরা আমৌর জীবনধারা দেখে খুব মুগ্ধ হয়েছেন। কারণ তিনি কখনো অসুস্থ ছিলেন না। কিংবা কোনো ব্যাকটেরিয়ার কবলে পড়েনি। এখন স্নান করেই মৃত্যু হয়ে গেল আমৌ গাজির।