
পুমার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে রহস্যমৃত্যু ভারতীয় বংশোদ্ভূত পরিবারের। লিশ জানিয়েছে, স্বামী-স্ত্রী বাথরূমে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহতরা হলেন বছর চল্লিশের আনন্দ সুজিত হেনরি, তাঁর স্ত্রী অ্য়ালিস প্রিয়াঙ্কা। তাঁর স্ত্রীর বয়স ৪০। এছাড়াও এই মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার হয়েছে তাঁদের যমজ সন্তান নোয়া ও নাথান। যাদের বয়স মাত্র ৪ বছর। পুলিশকে মৃতদের পরিবারের আত্মীয় খবর দেয়। সেই আত্মীয় তাদের বাড়িতে ফোন করলে কেউ ফোন তোলেননি। তারপরই তিনি বিষয়টি সম্পর্কে জানান পুলিশকে। এখন জানা যায়নি মৃত্যুর আসল কারণ। মৃতদের হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা তা এখনও জানা যায়নি। তবে পুলিশ সূত্রের খবর, ঘটনার তদন্ত চলছে।
ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। জানা গেছে মৃত পরিবার মূলত কেরালার বাসিন্দা। ঘটনাটির জন্য আত্মহত্যা দেয়, নাকি তাদের হত্যা করা হয়েছে সেই ব্যাপারেই তদন্ত করছে পুলিশ। কিন্তু মৃত্যুর আসল কারণ জানা যায়নি এখনও। সান মাতেও পুলিশ এই ব্যাপারে আরও বিস্তারিত জানিয়েছে। ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল ও একটি ম্যাগাজিন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে বলা হচ্ছে, এয়ার কন্ডিশনার বা হিটার থেকে কার্বন মনোক্সাইড গ্যাস লিক হওয়ার কারণেই মৃত্য হয়েছে। যদিও, বাড়ি থেকে গ্যাস লিকেজ বা ত্রুটিপূর্ণ যন্ত্রপাতির কোনও প্রমাণ পুলিশ পায়নি।
উল্লেখ্য, আনন্দ ও অ্য়ালিস দুজনেই গত ৯ বছর ধরে মার্কিন মুলুকের বাসিন্দা। তাঁরা দুজনেই আইটি সেক্টরে কর্মরত ছিলেন। আনন্দ পেশায় ছিলেন সফটওয়্যার ইন্ঞ্জিনিয়ার এবং তাঁর স্ত্রী ছিলেন একজন সিনিয়র অ্য়ানালিস্ট। দু'বছর আগে টানার নিউ জার্সি থেকে সান মাতেও কাউন্টিতে চলে আসেন। ২০২০ সালে তাঁরা ১৭.৪২ কোটি টাকা দিয়ে একটি বাংলো কিনেছিলেন বলে খবর। কিন্তু আদালত সূত্রের খবর অনুযায়ী, ২০১৬ সালের ডিসেম্বর মাসে তাঁর বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন। যদিও, ব্যাপারটি বেশি দূর গড়ায়নি। আশেপাশের লোকজনের মতে, স্বামী-স্ত্রী দুজনের মধ্যেই বেশ ভালো বন্ধুত্ব ছিল। সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেট তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে ইতিমধ্যেই। এই ঘটনায় তারা শোক প্রকাশ করেছে।