
মধ্যপ্রাচ্য শান্ত হওয়ার কোনও লক্ষণ নেই। বরং ইরান বনাম ইজরায়েল, আমেরিকার যুদ্ধের পঞ্চম দিনে অশান্তির উত্তাপ আরও বাড়ছে। উভয় পক্ষই নিজেদের আক্রমণের তোপ বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আটকে পড়েছেন বহু বিদেশী নাগরিকেরা। তালিকায় রয়েছেন ভারতীয়রা। কারণ দুবাইয়ের মতো শহরে শুধু যে এদেশীয় নাগরিকেরা ঘুরতে যান, তা মোটেই নয়। বরং বহু ভারতীয়রা সৌদি, কুয়েতের মতো দেশে চাকরিও করেন। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে ভারতীয়দের উদ্ধার করতেও শুরু করেছে কেন্দ্র সরকার।
এরইমধ্যে আটকে থাকা ভারতীয়দের জন্য কন্ট্রোল রুম খুলল বিদেশ মন্ত্রক। কন্ট্রোল রুমে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত যোগাযোগ করা যেতে পারে বলে জানিয়েছে কেন্দ্র। কন্ট্রোল রুমের জন্য তিনটি নম্বরও শেয়ার করা হয়েছে। সেগুলি হল 1800118797 (টোল ফ্রি), +91 11 2301 2113, +91 11 2301 4104, +91 11 2301 7905
পাশাপাশি মধ্য়প্রাচ্যে আটকে থাকা ভারতীয় নাগরিকদের জন্য বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসের ফোন নম্বরও শেয়ার করেছে কেন্দ্র। কোন কোন দেশের নম্বর শেয়ার করা হল? দেখে নেওয়া যাক।