Advertisement

মাস্কের সঙ্গে সম্পর্ক ছেদ চান রূপান্তরকামী মেয়ে, কোর্টে নাম বদলের আর্জি

অনলাইন নথিতে এলন মাস্কের মেয়ের নতুন নাম সংশোধন করা হয়েছে। তাঁর মা হলেন জাস্টিন উইলসন। তিনি ২০০৮ সালে মাস্ককে ডিভোর্স দেন। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, সেই কারণেই মাস্ক ও তাঁর মেয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়। 

এলন মাস্কএলন মাস্ক
Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 Jun 2022,
  • अपडेटेड 12:16 PM IST
  • আদালতের দ্বারস্থ এলন মাস্কের মেয়ে
  • চান বাবার সঙ্গে সম্পর্ক ছেদ
  • নামও পরিবর্তনের আর্জি

এলন মাস্কের (Elon Musk) রূপান্তরকামী মেয়ে নিজের নতুন লিঙ্গ পরিচয় অনুসারে নাম পরিবর্তনের অনুরোধ জানিয়ে আদালতে আবেদন করেছেন। তাঁর আবেদেন, "আমি আর আমার বায়োলজিক্যাল পিতার সঙ্গে থাকি না বা কোনও উপায়ে, আকৃতিতে বা আকারে তাঁর সঙ্গে সম্পর্কিত রাখতে চাই না।"

PlainSite.org-এ উপলব্ধ আদালতের নথি অনুসারে, জেভিয়ার আলেকজান্ডার মাস্ক (Xavier Alexander Musk) সম্প্রতি ১৮ পূর্ণ করেছেন। তিনি আদালতের কাছে নিজের লিঙ্গ পরিচয় পরিবর্তন করে নতুন নাম রেজিস্টার করার আবেদন জানিয়েছেন। তার পিটিশনে জেভিয়ার আলেকজান্ডার মাস্ক বলেছেন যে, "আমি আর আমার বায়োলজিক্যাল পিতার সঙ্গে কোনওভাবে, আকৃতিতে বা আকারে সম্পর্কিত নই"। এই পিটিশনটি গত এপ্রিল মাসে দায়ের করা হয়েছিল। সম্প্রতি কিছু অনলাইন মিডিয়া রিপোর্টের মাধ্যমে এটি প্রকাশ্যে এসেছে।

অনলাইন নথিতে এলন মাস্কের মেয়ের নতুন নাম সংশোধন করা হয়েছে। তাঁর মা হলেন জাস্টিন উইলসন। তিনি ২০০৮ সালে মাস্ককে ডিভোর্স দেন। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, সেই কারণেই মাস্ক ও তাঁর মেয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়। 

পিটিশন দাখিলের প্রায় ১ মাস পরে মে মাসে মাস্ক রিপাবলিকান পার্টির প্রতি তার সমর্থন ঘোষণা করেন। রিপাবলিকানরা সারা দেশে ট্রান্সজেন্ডার অধিকার সীমিত করার আইন সমর্থন করেছিল। প্রসঙ্গত, ২০২০ সালে মাস্ক ট্রান্সজেন্ডারদের পছন্দ মতো সর্বনাম বেছে নেওয়ার বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছিলেন তিনি। একটি ট্যুইটে মাস্ক লেখেন, "আমি সম্পূর্ণরূপে ট্রান্সদের সমর্থন করি, কিন্তু এই সমস্ত সর্বনাম একটি নান্দনিক দুঃস্বপ্ন।"

 

Read more!
Advertisement
Advertisement