Advertisement

Iran Strikes Qatar: এবার গ্যাস ফিল্ডে হামলা শুরু, যুদ্ধ আরও ভয়াবহ, ট্রাম্প বলছেন, 'কিছুই জানি না'

ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইজরায়েল যে ইরানের গ্যাস ফিল্ডে হামলা চালিয়েছেন, তা নাকি তিনি জানতেনই না। এদিকে, ইজরায়েলি হামলার পাল্টা কাতারের সবচেয়ে বড় LNG গ্যাস হাবে হামলা করল তেহরান।

Aajtak Bangla
  • তেহরান ,
  • 19 Mar 2026,
  • अपडेटेड 9:48 AM IST
  • ইরানের গ্যাস ফিল্ডে হামলা ইজরায়েলের
  • পাল্টা কাতারের LNG হাবে স্ট্রাইক তেহরানের
  • ট্রাম্প বলছেন, 'বিন্দুবিসর্গও জানি না'

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন আকার ধারণ করেছে। ডোনাল্ড ট্রাম্পকে না জানিয়েই নাকি ইরানের গ্যাস ফিল্ডে হামলা করে ফেলেছে ইজরায়েল। পাল্টা কাতারের তরল প্রাকৃতিক গ্যাস কেন্দ্রে ক্ষেপণাস্ত্র ছুড়ে বদলা নিয়েছে তেহরানও। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'ইজরায়েল আর ইরানের গুরুত্বপূর্ণ সাউথ পার্স গ্যাস ফিল্ডে নতুন করে হামলা চালাবে না।' তবে তিনি তেহরানকে সতর্ক করেছেন। কাতারের জ্বালানি পরিকাঠামোতে হামলা করলে কঠোর পরিণতির হুঁশিয়ারিও দিয়েছেন। 

ট্রাম্প জানান, ইজরায়েল সম্প্রতি রাগের বশে সাউথ পার্স গ্যাস ফিল্ডের একটি ছোট অংশে হামলা চালিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, 'এই হামলার বিষয়ে আমেরিকা বিন্দুবিসর্গও জানত না। এতে কাতারের কোনও যোগও ছিল না।'

কিন্তু ট্রাম্পের এ হেন মন্তব্যের আগেই ইরান যা করার করে ফেলে। হুঁশিয়ারি আগেই দিয়েছিল তেহরান। জানিয়েছিল, গাল্ফ অঞ্চলের বিভিন্ন জ্বালানি পরিকাঠামোয় পাল্টা হামলা চালাবে। যেমন কথা তেমন কাজ। ইরান কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে বড়সড় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যা ওই দেশের প্রধান করল প্রাকৃতিক গ্যাস কেন্দ্র। 

ডোনাল্ড ট্রাম্প বলেন, 'ইরান পরিস্থিতি না বুঝেই অন্যায় ভাবে কাতারের গ্যাস কেন্দ্রে হামলা করেছে। যদি ইরান কাতারের উপর আবার হামলা চালায় তাহলে আমেরিকা ইজরায়েলের সহযোগিতা না পেলেও সাউথ পার্ক গ্যাস ফিল্ড সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে।'

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে ইজরায়েল ও আমেরিকা ইরানের বিভিন্ন তেল ও গ্যাস কেন্দ্রে হামলা চালিয়েছে। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। যা পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

এদিকে, ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে রেখেছে। বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এই পথ দিয়ে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল ও LNG পরিবহণ করা হয়। ফলে এর প্রভাব পড়ছে বিশ্বজুড়ে। 

 

Read more!
Advertisement
Advertisement