Advertisement

এবার ইজরায়েলের পরমাণু কেন্দ্রে ইরানের হামলা, আহত কমপক্ষে ৭৫; ব্যাকফুটে আমেরিকা?

ইজরায়েলের 'খাস' শহর ডিমোনাতে হামলা চালিয়ে দিল ইরান। বিশ্বের অন্যতম নিরাপদ শহর হিসেবে এতদিন পরিচয় ছিল ডিমোনার। সেই শহরে মিসাইল স্ট্রাইক ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ইজরায়েলের পরমাণু কেন্দ্রে ইরানের হামলাইজরায়েলের পরমাণু কেন্দ্রে ইরানের হামলা
Aajtak Bangla
  • তেহরান,
  • 22 Mar 2026,
  • अपडेटेड 10:43 AM IST
  • ইজরায়েলের 'খাস' শহর ডিমোনাতে হামলা চালিয়ে দিল ইরান।
  • ইরানের দাবি তাঁদের আঘাতে কমপক্ষে কয়েকশো জন আহত হয়েছেন।
  • এই শহরেই রয়েছে ইজরায়েলের পরমাণু রিঅ্যাক্টর।

নতুন মাত্রা পেল মধ্য়প্রাচ্যের যুদ্ধ। এবার একেবারে ইজরায়েলের 'খাস' শহর ডিমোনাতে হামলা চালিয়ে দিল ইরান। বিশ্বের অন্যতম নিরাপদ শহর হিসেবে এতদিন পরিচয় ছিল ডিমোনার। সেই শহরে মিসাইল স্ট্রাইক ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইরানের দাবি তাঁদের আঘাতে কমপক্ষে ৭৫ জন আহত হয়েছেন, এমনকি কিছু লোকের মৃত্যু হয়েছে বলেও দাবি।

উল্লেখ্য বিষয় হল, ইজরায়েলের মরুভূমিতে অবস্থিত ডিমোনা শহরটির আকার ছোট হলেও, বিশ্বজুড়ে এটির নাম ছড়িয়েছে একটি বিশেষ কারণে। এই শহরেই রয়েছে ইজরায়েলের পরমাণু রিঅ্যাক্টর। এই চুল্লি রক্ষার জন্য ইজরায়েল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম মোতায়েন করেছে। ফলে বিশ্বের ধারণা ছিল, কোনও মিসাইলই এই প্রহরা পেরিয়ে ডিমোনা শহরে আঘাত হানতে পারবে না। কিন্তু সকলকে চমকে দিয়ে ইরানি মিসাইল আঘাত হেনেছে এই শহরেই।

ইরানের তরফে দাবি করা হয়েছে, তাঁদের অয়েল ফিল্ড ও পরমাণু কেন্দ্রে আমেরিকা ও ইজরায়েল যে হামলা চালিয়েছে, তার প্রেক্ষিতেই ইরান এখন জবাবি হামলা করছে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ট্রু প্রমিজ’।

শনিবার রাতে কী ঘটেছিল?

ইরানের IRGC-র তরফে দাবি করা হয়েছে,  শনিবার রাতে ইজরায়েলের উত্তর ও দক্ষিণ- উভয়প্রান্তে একযোগে হামলা চালানো হয়।  ডিমোনাসহ পাঁচটি ইজরায়েলি শহরকে টার্গেট করে চালানো হয়েছিল এই হামলা। আইআরজিসি-র দাবি, হামলার জেরে ডিমোনাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বহু মানুষ আহতও হয়েছেন। যদি ইজরায়েলের তরফে মৃত্যুর খবর স্বীকার করা হয়নি।

দু'পক্ষের ভিন্ন দাবি

আইআরজিসি দাবি করেছে, মোট ৫টি শহরে হামলার ফলে ২০০ জনেরও বেশি মানুষ নিহত বা আহত হয়েছে। এরমধ্যে শুধুমাত্র  ডিমোনাতেই বহু মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, ইজরায়েলের সংবাদমাধ্যম বলছে শুধুমাত্র ৭৫ জন মানুষ আহত হয়েছেন।

IRGC-র তরফে বলা হয়েছে, "যুদ্ধের গতিপ্রকৃতি দ্রুত পরিবর্তিত হচ্ছে।" তাঁদের দাবি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে মনে করা ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম, এখন ভেঙে পড়ছে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement