Advertisement

বালোচ বিদ্রোহীদের সামনে অসহায় মুনিরের সেনারা, নিজেই স্বীকার করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

নিজের দেশেই বিপাকে পাকিস্তান। বালোচদের আক্রমণে ক্রমেই নাস্তানাবুদ হচ্ছে পাক সেনারা। বলা চলে পাকিস্তান নিজেদের বৃহত্তম ও খনিজ সমৃদ্ধ প্রদেশের উপর থেকে ক্রমেই নিয়ন্ত্রণ হারাচ্ছে।

বালোচ বিদ্রোহীদের সামনে অসহায় মুনিরের সেনারাবালোচ বিদ্রোহীদের সামনে অসহায় মুনিরের সেনারা
Aajtak Bangla
  • ইসলামাবাদ,
  • 04 Feb 2026,
  • अपडेटेड 5:14 PM IST
  • বালোচদের আক্রমণে ক্রমেই নাস্তানাবুদ হচ্ছে পাক সেনারা।
  • পাকিস্তান নিজেদের বৃহত্তম ও খনিজ সমৃদ্ধ প্রদেশের উপর থেকে ক্রমেই নিয়ন্ত্রণ হারাচ্ছে।
  • আসিফ নিজেই সংসদে স্বীকার করেছেন, যে পাক সেনা বালোচ আর্মিদের বিরুদ্ধে জমি হারাচ্ছে।

নিজের দেশেই বিপাকে পাকিস্তান। বালোচদের আক্রমণে ক্রমেই নাস্তানাবুদ হচ্ছে পাক সেনারা। বলা চলে পাকিস্তান নিজেদের বৃহত্তম ও খনিজ সমৃদ্ধ প্রদেশের উপর থেকে ক্রমেই নিয়ন্ত্রণ হারাচ্ছে।  পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ নিজেই সংসদে স্বীকার করেছেন, যে পাক সেনা বালোচ আর্মিদের বিরুদ্ধে জমি হারাচ্ছে। বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর চ্যালেঞ্জের কথা স্বীকার করে নিয়েছেন পাক মন্ত্রী।

খাজা আসিফের কথা শুনে মনে হচ্ছিল, তাঁর কথায় আশ্বাসের চেয়ে পরাজয়ের স্বীকারোক্তির সুরই। ভাষণ দেওয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, পাকিস্তানের বেলুচিস্তানের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা ক্রমশ কঠিন হয়ে উঠছে।

তিনি বলেন, "পাকিস্তানের মোট ভৌগোলিক এলাকার ৪০ শতাংশ বালুচিস্তান । এত বিশাল এলাকার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা অসম্ভব।" তিনি আরও বলেন, "যদিও পাকিস্তানি সেনা বালুচিস্তানে মোতায়েন, টহল দিচ্ছেন। তবেও বলতে হবে শারীরিকভাবে এত বিশাল এলাকা সুরক্ষিত করতে তাঁরা অক্ষম।"

এমন একটা সময়ে খাজা আসিফের  এই মন্তব্য সামনে এসেছে যখন বালুচিস্তানে হিংসতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বালুচিস্তান লিবারেশন আর্মি সম্প্রতি বেশ কয়েকটি জেলায় একযোগে হামলা চালিয়েছে। বেসামরিক এবং সিকিউরিটি সদস্য সহ প্রায় ৫০ জন পাকিস্তানি এই হামলায় মারা গিয়েছে।

কেন পাক সেনা বালুচিস্তানে চ্যালেঞ্জের মুখোমুখি? এই প্রশ্নেরও উত্তরও দিয়েছেন খাজা আসিফ। তিনি বলেন, "বালুচিস্তানের পাহাড়ি ও দুর্গম ভূখণ্ড বিএলএ যোদ্ধাদের জন্য প্রাকৃতিক আশ্রয়স্থল। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, তিনি স্বীকার করেছেন বালুচ যোদ্ধারা পাকিস্তানি সেনাদের তুলনায় অনেক ভালো অস্ত্র দিয়ে সজ্জিত।"

তিনি বলেন, "বালুচ যোদ্ধাদের কাছে ৪,০০০ থেকে ৫,০০০ ডলারের লেজার রয়েছে। যা আমাদের সেনার কাছে নেই। বালোচরা ২০ লক্ষ টাকা দামের রাইফেল ব্যবহার করছে। ২০,০০০ ডলারের সম্পূর্ণ যুদ্ধ প্যাকেজ রয়েছে বালোচদের হাতে।"

খাজা আসিফের স্বীকারোক্তির ফলে জল্পনা আরও তীব্র হয়েছে, পাকিস্তান বালুচিস্তানে নিজেদের জমি হারাচ্ছে। তবে পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছে, সাম্প্রতিক সংঘর্ষে ১৪৫ জনেরও বেশি BLA যোদ্ধা নিহত হয়েছে। তবে, পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর কথা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, বালুচ যোদ্ধারা পাক সেনাকে যথেষ্ট বেকায়দায় ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওতে দেখা যাচ্ছে, বিএলএ যোদ্ধাদের আক্রমণের মুখে পাকিস্তানি সেনারা পালিয়ে যাচ্ছে। তবে এই ভাইরাল ভিডিওগুলির সত্যতা নিশ্চিত করা হয়নি।

Advertisement

 
Read more!
Advertisement
Advertisement