Advertisement

India Today Conclave 2026: হরমুজ সংকটে কাঁপছে বিশ্ব, তেল নিয়ে আমেরিকার স্ট্র্যাটেজি জানালেন সের্জিও গোর

India Today Conclave 2026: হরমুজ প্রণালীতে(Strait of Hormuz) অস্থিরতার জের। বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে বড়সড় প্রভাব পড়তে শুরু করেছে। Iran, Israel এবং United States-এর সংঘাতের ফলে এই পথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলে।

 বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর(Sergio Gor)। বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর(Sergio Gor)।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Mar 2026,
  • अपडेटेड 3:29 PM IST
  • হরমুজ প্রণালীতে(Strait of Hormuz) অস্থিরতার জের।
  • বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে বড়সড় প্রভাব পড়তে শুরু করেছে।
  • সংঘাতের ফলে এই পথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলে।

India Today Conclave 2026: হরমুজ প্রণালীতে(Strait of Hormuz) অস্থিরতার জের। বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে বড়সড় প্রভাব পড়তে শুরু করেছে। Iran, Israel এবং United States-এর সংঘাতের ফলে এই পথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলে। বিশেষজ্ঞদের মতে, এটি বিশ্বের বিভিন্ন দেশে তেল পরিবহণের অন্যতম প্রধান রুট। ফলে এখানে সামান্য বাধা সৃষ্টি হলেও আন্তর্জাতিক জ্বালানির বাজারে বড়সড় প্রভাব পড়তে পারে। ইতিমধ্যেই কিছু জাহাজের উপর হামলার অভিযোগ উঠেছে।

এহেন প্রেক্ষাপটে নয়াদিল্লিতে India Today Conclave 2026-এ বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর(Sergio Gor)।

তাঁকে প্রশ্ন করা হয়, স্ট্রেট অফ হরমুজের এই পরিস্থিতিতে আমেরিকার অগ্রাধিকার কী? এতদিন ভারতের রুশ তেল কেনা নিয়ে আমেরিকার যে আপত্তি ছিল, সেটাই বা নরম হল কেন?

উত্তরে সের্জিও গোর জানালেন, 'মার্কিন প্রশাসনের প্রধান লক্ষ্যই হল বিশ্বজুড়ে যেকোনও সংঘাত থামানো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump) বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতের সমাধান চাইছেন। এর মধ্যে রাশিয়া-ইউক্রেন(Russia–Ukraine War) যুদ্ধ অন্যতম। তার জন্য কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।'

সের্জিও গোর আরও বলেন, আন্তর্জাতিক জ্বালানির বাজারের বর্তমান পরিস্থিতি আগের থেকে অনেকটাই আলাদা। এক সময় বহু দেশ রাশিয়ার তেল কেনা কমিয়ে দিয়েছিল। কিন্তু এখন স্ট্রেট অফ হরমুজের পরিস্থিতির কারণে বিষয়টি অন্য়রকম। 

মার্কিন রাষ্ট্রদূতের দাবি, স্ট্রেট অফ হরমুজে হামলার ঘটনায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলেও খবর। ফলে পরিস্থিতি গুরুতর। তাঁর কথায়, এই সংকট মোকাবিলায় ভারত ও আমেরিকা একসঙ্গে কাজ করছে। বিশ্ববাজারে যাতে তেলের জোগানে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রাখছে দুই দেশ। সেই সঙ্গে জ্বালানির দামও ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। 

স্ট্রেট অফ হরমুজের পরিস্থিতি মোকাবিলায় আমেরিকা কী পদক্ষেপ নিচ্ছে?
সের্জিও গোর জানান, 'এটি ওয়াশিংটনের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। বাজারে তেলের সাপ্লাই ধরে রাখতে ইতিমধ্যেই নিজেদের স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ থেকে তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি কিছু তেলবাহী জাহাজকে দক্ষিণ আমেরিকা সহ বিকল্প সমুদ্রপথ ব্যবহার করে পাঠানো হচ্ছে।'

Advertisement

উল্লেখ্য, সের্জিও গোর বর্তমানে ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের বিশেষ দূত হিসেবেও তাঁকে নিয়োগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সহকারী এবং প্রেসিডেন্সিয়াল পার্সোনেলের ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।  

Read more!
Advertisement
Advertisement