Advertisement

Middle East War: 'যুদ্ধ থামাতে একমাত্র মোদীর কথাই শুনবেন ট্রাম্প,' দাবি মার্কিন এক্সপার্টের

মার্কিন যুদ্ধ বিশেষজ্ঞ ডগলাস ম্যাকগ্রেগর দাবি করেছেন, ভারত মধ্যস্থতা করতে এগিয়ে এলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা শুনতে পারেন। পাকিস্তান এক্ষেত্রে বিশ্বাসযোগ্য নয় বলেও উল্লেখ করেছেন এই এক্সপার্ট।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 31 Mar 2026,
  • अपडेटेड 12:22 PM IST
  • ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা শুনতে পারেন
  • পাকিস্তান এক্ষেত্রে বিশ্বাসযোগ্য নয় বলেও উল্লেখ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে বড় দাবি করলেন মার্কিন এক্সপার্ট

মার্কিন যুদ্ধ বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক রাজনীতি পরামর্শক কর্নেল (অবসরপ্রাপ্ত) ডগলাস ম্যাকগ্রেগর দাবি করেছেন, ভারত মধ্যস্থতা করতে এগিয়ে এলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা শুনতে পারেন। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী মোদী উভয় পক্ষের জটিল দাবিগুলিকে সহজ করে একটি বাস্তবসম্মত যুদঅধবিরতির রূপরেখা তৈরি করতে পারেন।'

ডগলাস ম্যাকগ্রেগর একটি পডকাস্টে বলেছেন, 'ইরান ও আমেরিকার মধ্যে সংঘাতের অবসানে একজন বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী খুঁজে বের করা এখন গুরুত্বপূর্ণ।' তিনি স্পষ্ট করেছেন, এখন প্রশ্নটি শুধু প্রভাব বিস্তারের নয়, বরং আস্থা এবং বিভক্ত পক্ষগুলির আস্থা অর্জন করতে পারে। 

তিনি আরও বলেন, 'ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক শক্তি এবং বিশ্বব্যাপী অর্জিত আস্থা এই ক্ষেত্রে বিশেষ ও অনন্য অবস্থানে রেখেছে।' ডগলাস ম্যাকগ্রেগর বলেন, 'রাশিয়া, ইরান, ইজরায়েল এবং আমেরিকার মতো প্রধান শুক্তিগুলোর মধ্যে আস্থার সেতুবন্ধন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর।'

ডগলাস ম্যাকগ্রেগর আরও বলেন, 'প্রধানমন্ত্রী মোদী জটিল দাবিগুলিকে সহজ করতে এবং যুদ্ধবিরতির জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরিতে সাহায্য করতে পারেন। আমাদের এমন সমাধান খুঁজে বের করতে হবে যা দুই বা তিনটি বিষয়ে আরও আলোচনার ভিত্তি তৈরি করতে পারে এবং একটি অস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে।' ডগলাস ম্যাকগ্রেগর পরামর্শ দেন, প্রধানমন্ত্রী মোদী যেন ট্রাম্পের সঙঅগে যোগাযোগ করেন এবং এই প্রক্রিয়ায় ভারত আরও বেশি সহযোগিতা করতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন। 

পাকিস্তান প্রসঙ্গে এই আন্তর্জাতিক বিশেষজ্ঞ বলেন, 'দেশটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হতে পারে না। পাকিস্তানের হস্তক্ষেপে অনেকটা জ্বলন্ত ভবনে দাঁড়িয়া থাকা কোনও ব্যক্তির আপনাকে একটি ঘর দেওয়ার প্রস্তাবের মতো।' এর প্রধান কারণ হিসেবে অর্থনৈতিক সমস্যা ও অভ্যন্তরীণ সঙ্কটকে উল্লেখ করেন। কোনও চুক্তিতেই মধ্যস্থতা করার মতো বিশ্বাসযোগ্যতা নেই পাকিস্তানের। এমনটাই জানান ওই বিশেষজ্ঞ। 

 

Read more!
Advertisement
Advertisement