Advertisement

ইরানে যৌথ হামলা ইজরায়েল-আমেরিকার, প্রেসিডেন্টের বাসভবন-সহ ৩০ জায়গায় এয়ারস্ট্রাইক

শনিবার ইরানের উপর বড়সড় হামলা চালাল ইজরায়েল। উল্লেখযোগ্য ভাবে এই অভিযানে অংশ নিয়েছে আমেরিকাও। ইজরায়েলের তরফে দাবি করা হয়েছে, মিসাইল হামলার আশঙ্কায় আগে থেকেই এই হামলা করা হয়েছে। 

তেহরানে ইজরায়েলের পাশাপাশি হামলা চালাল আমেরিকাওতেহরানে ইজরায়েলের পাশাপাশি হামলা চালাল আমেরিকাও
Aajtak Bangla
  • তেহরান,
  • 28 Feb 2026,
  • अपडेटेड 1:38 PM IST
  • শনিবার ইরানের উপর বড়সড় হামলা চালাল ইজরায়েল।
  • উল্লেখযোগ্য ভাবে এই অভিযানে অংশ নিয়েছে আমেরিকাও।
  • ইজরায়েলের তরফে দাবি করা হয়েছে, মিসাইল হামলার আশঙ্কায় আগে থেকেই এই হামলা করা হয়েছে।

শনিবার ইরানের উপর বড়সড় হামলা চালাল ইজরায়েল। উল্লেখযোগ্য ভাবে এই অভিযানে অংশ নিয়েছে আমেরিকাও। ইজরায়েলের তরফে দাবি করা হয়েছে, মিসাইল হামলার আশঙ্কায় আগে থেকেই এই হামলা করা হয়েছে। 

ইরানের সংবাদমাধ্যমের দাবি, তেহরানে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে। কমপক্ষে ৩০টি জায়গায় এয়ারস্ট্রাইক করা হয়েছে বলে দাবি। এমনকি,হামলায় প্রেসিডেন্ট বিল্ডিংয়ের কমপ্লেক্সও টার্গেট করা হয়েছে। যদিও, ইরানি প্রেসিডেন্ট এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে আগেভাগেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে ইরানি সংবাদমাধ্য়ম সূত্রে জানানো হয়েছে। তেহরানের পূর্ব ও পশ্চিম মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের তরফে।

অন্যদিকে, পাল্টা হামলার আশঙ্কায় সতর্ক ইজরায়েলও।  দেশটির এয়ার স্পেস ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে প্রতিরক্ষা বাহিনীর তরফে। পাশাপাশি, দেশজুড়ে সাইরেন বাজানো হয়েছে। নাগরিকদের সুরক্ষিত কোনও জায়গায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য বিষয় হল, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নারাজ আমেরিকা। এমতাবস্থায় দুই দেশের মধ্যে আলোচনা চলছিল বিষয়টা নিয়ে। এই বিষয়ে তৃতীয় বৈঠক হয়ে গিয়েছে চলতি সপ্তাহের বৃহস্পতিবার। আজ আবার একটি বৈঠক হওয়ার কথাও ছিল। কিন্তু তারই মাঝে ইরান আক্রমণ করে বসল ইজরায়েল ও আমেরিকা। যার ফলে শান্তি প্রক্রিয়া বিশ বাঁও জলে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ভারতীয়দের জন্য অ্যাডভাইজারি

অন্যদিকে, ইরানে থাকা ভারতীয় নাগরিকদের জন্য অ্যাডভাইজারি জারি করল ভারত সরকারও। মার্কিন-ইজরায়েল যৌথ হামলার পরই সেদেশে থাকা ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রয়োজনে কোনও ভ্রমণ সম্পূর্ণ বন্ধ করার পাশাপাশি, বেশিরভাগ সময় বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও, আপৎকালীন পরিস্থিতির জন্য এমার্জেন্সি নম্বরও জারি করা হয়েছে।  সেগুলি হল -
989128109115, 989128109109, 989128109102, 989932179359


 

Read more!
Advertisement
Advertisement