Advertisement

Sabrina Siddiqui: মোদীকে প্রশ্ন করা সেই সাংবাদিককে তীব্র হেনস্থা, নিন্দা করল হোয়াইট হাউস

'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর সাংবাদিক সবরিনা সিদ্দিকি ভারতে সংখ্যালঘুদের অধিকার নিয়ে মোদীকে একটি প্রশ্ন করেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় সিদ্দিকিকে তীব্র হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ।

সবরিনা সিদ্দিকিসবরিনা সিদ্দিকি
Aajtak Bangla
  • ওয়াশিংটন ডিসি,
  • 27 Jun 2023,
  • अपडेटेड 9:45 AM IST
  • সাংবাদিক হেনস্থার নিন্দা হোয়াইট হাউসের
  • মোদীকে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কী প্রশ্ন করেছিলেন সিদ্দিকি?
  • উত্তরে কী বলেন প্রধানমন্ত্রী মোদী?

আমেরিকায় সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) 'কড়া' প্রশ্ন করায় ইন্টারনেটে তীব্র কটাক্ষ, হেনস্থার শিকার হচ্ছেন সাংবাদিক সবরিনা সিদ্দিকি (Sabrina Siddiqui)। সাংবাদিককে এই ভাবে হেনস্থার নিন্দা করল হোয়াইট হাউস।

সাংবাদিক হেনস্থার নিন্দা হোয়াইট হাউসের

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) যৌথ সাংবাদিক সম্মেলন করেন। সেখানে 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর সাংবাদিক সবরিনা সিদ্দিকি ভারতে সংখ্যালঘুদের অধিকার নিয়ে মোদীকে একটি প্রশ্ন করেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় সিদ্দিকি তীব্র হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। ঘটনায় হোয়াইট হাউসের কো-অর্ডিনেটর ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন জন কিরবাই বলেন, 'আমরা হেনস্থার ঘটনাটি সম্পর্কে অবহিত। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়।' 

মোদীকে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কী প্রশ্ন করেছিলেন সিদ্দিকি?

গত শুক্রবার (২৩ জুন) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যৌথ সংবাদিক সম্মেলনে 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর সাংবাদিক সবরিনা সিদ্দিকি মোদীকে প্রশ্ন করেন, 'ভারতে মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের অধিকারের রক্ষা ও বাক্‌স্বাধীনতা রক্ষায় আপনি ও আপনার সরকার কী কী পদক্ষেপ করছেন?'

সবরিনা সিদ্দিকি

উত্তরে কী বলেন প্রধানমন্ত্রী মোদী?

প্রশ্নের উত্তরে মোদী বলেন, 'আমরা গণতন্ত্রে বিশ্বাসী। ভারত ও আমেরিকার ডিএনএ-তে রয়েছে গণতন্ত্র। আমাদের সংবিধানে রয়েছে গণতন্ত্র। ভারতে জাতি, ধর্মের ভিত্তিতে বিভেদের কোনও জায়গা নেই। সব কা সাথ, সব কা বিকাশই সরকারের উন্নয়নের মন্ত্র।'

এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সবরিনা সিদ্দিকিকে নানা কটাক্ষ করা শুরু করেন ইউজারদের একাংশ। সিদ্দিকির ট্যুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজে গিয়ে নানা অশ্রাব্য গালিগালাজও চলছে। 

মোদীর মার্কিন সফরে মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একসঙ্গে চলার বার্তা দিয়েছে ভারত এবং আমেরিকা। বাইডেন একটি টুইটে লেখেন, 'ভারত এবং আমেরিকার বন্ধুত্ব বিশ্বের অন্যতম তাৎপর্যপূর্ণ বিষয়।' রবিবার দেশে ফিরেই বাইডেনের টুইটটি রিটুইট করে মোদী লেখেন, 'আমি আপনার সঙ্গে একমত জো বাইডেন। এটা (ভারত এবং আমেরিকার বন্ধুত্ব) পৃথিবীকে আরও উন্নত এবং সুস্থায়ী করবে। আমার সাম্প্রতিক সফরে যে বিষয়গুলি গুরুত্ব পেয়েছে, তা আমাদের বোঝাপড়াকে আরও শক্তিশালী করবে।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement