Advertisement

'ভারতে আমেরিকান জিনিসে শুল্ক শূন্য...?' ট্রাম্পের শর্ত ঘিরে ধোঁয়াশা

ট্রাম্প দাবি করেছেন, প্রধানমন্ত্রী মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন। এর পরিবর্তে আমেরিকা ও পরবর্তীতে সম্ভবত ভেনেজুয়েলা থেকেও ভারত তেল কিনবে বলে দাবি ট্রাম্পের।

সোমবার নয়াদিল্লিকে সুখবর শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসোমবার নয়াদিল্লিকে সুখবর শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 03 Feb 2026,
  • अपडेटेड 10:38 AM IST
  • নয়াদিল্লিকে সুখবর শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • ট্রাম্প দাবি করেছেন, ভারত মার্কিন পণ্যের উপর শুল্ক হ্রাস করবে।
  • কিছু ক্ষেত্রে মার্কিন রপ্তানিতে শুল্ক হয়ে যাবে শূন্য।

সোমবার নয়াদিল্লিকে সুখবর শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্পরিক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১৮ শতাংশ। পাশাপাশি ট্রাম্প দাবি করেছেন, ভারত মার্কিন পণ্যের উপর শুল্ক হ্রাস করবে, যার ফলে কিছু ক্ষেত্রে মার্কিন রপ্তানিতে শুল্ক হয়ে যাবে শূন্য। কিন্তু আদৌ কি এটা সম্ভব?

ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। মোদীকে একজন ভালো বন্ধু ও ভারতের অন্যতম পাওয়ারফুল ও সম্মানিত নেতা হিসাবে উল্লেখ করে ট্রাম্প জানান, তাঁরা দু'জনেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা নিয়ে আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, প্রধানমন্ত্রী মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে আমেরিকা বা ভেনেজুয়েলা থেকে আরও তেল কিনতে রাজি হয়েছেন। ট্রাম্পের দাবি, এই পদক্ষেপ ইউক্রেন যুদ্ধের থামাতে সাহায্য করবে।

আসলেই কি মার্কিন পণ্যে শুল্ক ০ হতে পারে?

বিশেষজ্ঞদের একাংশ ট্রাম্পের এই কথার ব্যাখ্যা দিচ্ছেন। তাঁরা জানাচ্ছেন, বাণিজ্যের ভাষায়, এই ধরনের বিবৃতির অর্থ সরাসরি হয় না। এক্ষেত্রে সম্ভবত নির্দিষ্ট আমেরিকান জিনিসের উপর শুল্ক কম করা বা ধীরে ধীরে তা বাতিল করার একটি চুক্তির কথাই বলা হয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে যে নন-ট্যারিফের ক্ষেত্রে যে বাধাগুলির কথা উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে লাইসেন্সিং নিয়ম, কোটা, সার্টিফিকেশন প্রয়োজনীয়তা, লোকাল সোর্সিং নিয়ম এবং নিয়ন্ত্রক অনুমোদনের মতো বিভিন্ন বিধিনিষেধ। আসলে এই বাধাগুলি অন্য দেশের সামগ্রীর দেশীয় বাজারে প্রবেশাধিকার কমিয়ে দেয়।

ভারতের উপর শুল্ক ৫০% থেকে কমিয়ে ১৮% করা হয়েছে?


ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট করেননি যে, রাশিয়ান তেল কেনার জন্য জরিমানা হিসেবে ভারতের উপর চাপানো অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে কিনা। কিন্তু, ভারতে থাকা মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর আজ তকের সঙ্গে একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিছেন,ভারতের উপর চূড়ান্ত শুল্ক হার ১৮% এ বহাল থাকবে। তিনি বলেন, "শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮% করার জন্য একটি চুক্তি হয়েছে। চূড়ান্ত শুল্ক ১৮ শতাংশেই বহাল থাকবে। তাতে এক বা দুই ঘন্টা সময় লাগতে পারে। কারণ কিছু টেকনিক্যাল আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে। পাশাপাশি নথি স্বাক্ষর করতে হবে, তবে চূড়ান্ত সংখ্যা ১৮ শতাংশেই থাকবে।"

Advertisement

ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে দাবি করেছেন, প্রধানমন্ত্রী মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন। এর পরিবর্তে আমেরিকা ও পরবর্তীতে সম্ভবত ভেনেজুয়েলা থেকেও ভারত তেল কিনবে বলে দাবি ট্রাম্পের। তবে, প্রধানমন্ত্রী মোদী নিজের 'এক্স' পোস্টে এই বিষয়ে কোনও উল্লেখ করেননি। পাশাপাশি ভারত সরকারও এই বিষয়ে কোনও বিবৃতি জারি করেনি। তাই ভারত মার্কিন জিনিসের উপর শুল্ক শূন্যে নামিয়ে আনবে বা রাশিয়ান তেল কেনা বন্ধ করবে - ট্রাম্পের এহেন দাবিগুলি কার্যত মূল্যহীন। যতক্ষণ ভারতের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে বা বিষয়টি স্বীকার করে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য বিষয় হল,ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে মোদী ও ট্রাম্পের ঘোষণার পরেও চুক্তির অনেক দিক অস্পষ্ট রয়ে গিয়েছে। কীভাবে শুল্ক হ্রাস করা হবে বা বাণিজ্যিক বাধাগুলি দূর করা হবে তার কোনও উল্লেখ নেই। আবার ভারতকে কি শর্তসাপেক্ষে আমেরিকা থেকে তেল কিনতেই হবে, এমন কোনও তথ্য় নির্দিষ্ট করা হয়নি। 

Read more!
Advertisement
Advertisement