ইউরোপের দেশ স্পেনের উপর এবার ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড় অ্যাকশনও নিয়ে নিল আমেরিকা। স্পেনের সঙ্গে আমেরিকা সব বাণিজ্য বন্ধ করে দিচ্ছে। ট্রাম্পের কথায়, 'আমরা স্পেনের সঙ্গে সমস্ত রকম বাণিজ্য বন্ধ করতে চলেছি। স্পেনের সঙ্গে কোনও রকম কূটনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক থাকছে না আমেরিকার।' কেন এই পদক্ষেপ? আসলে ইরানের সঙ্গে যুদ্ধে হোয়াইট হাউস চেয়েছিল স্পেনের সেনাঘাঁটি ব্যবহার করতে। কিন্তু স্পেনের বামপন্থী সরকার তা করতে দেয়নি। আমেরিকার আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে।