প্রতিরক্ষা খাতে 'আত্মনির্ভর' ভারতের বিরাট অগ্রগতি। এবার ইজরায়েলের আয়রন ডোম টেকনিক হাতে পেতে পারে ভারত। ইজরায়েলের মুম্বই-ভিত্তিক কনসাল জেনারেল, ইয়ানিভ রেভাচ, ইঙ্গিত দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইজরায়েল সফরের সময় দুই দেশ প্রতিরক্ষা চুক্তির বিস্তার করতে পারে। সেক্ষেত্রে এই চুক্তির আওতায় নতুন ডিল স্বাক্ষরিত হবে। নরেন্দ্র মোদির দু’দিনের ইসরায়েল সফরের কেন্দ্রে উঠে এসেছে ইসরায়েলের অত্যাধুনিক লেজারভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিম। যা আধুনিক যুদ্ধক্ষেত্রে দ্রুত বদলে যাওয়া হুমকির প্রেক্ষাপটে একটি গেমচেঞ্জার প্রযুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। ভারত যখন নিজস্ব আকাশ প্রতিরক্ষা জালকে আরও শক্তিশালী ও বহুস্তরীয় করতে চাইছে, তখন আয়রন বিম নিয়ে আগ্রহ কেবল প্রযুক্তিগত নয়, কৌশলগতও।