দক্ষিণ লেবাননে ইজরায়েলের অভিযানের পর সীমান্তে নিজেদের বাহিনীর অবস্থান কিছুটা পরিবর্তন করা হয়েছে, জানাল ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন। ইউনিফিলের সেনারা এখন নিরাপদ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন হচ্ছে। ইজরায়েলি বাহিনী মূলত হিজব্বুলাহর ঘাঁটি লক্ষ্য করে অভিযান শুরু করেছে। এর ফলে লেবানন-ইজরায়েল সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। ইউনিফিল জানিয়েছে, পরিস্থিতি যতই উত্তপ্ত হোক, তারা ‘ব্লু লাইন’ বরাবর নজরদারি চালিয়ে যাবে এবং সংঘাত আরও ছড়িয়ে পড়া আটকাতে শান্তিরক্ষী বাহিনী তাদের দায়িত্ব পালন করে যাবে।