বিমানবন্দরে গন্তব্যের জন্য ততক্ষণে একে একে বিমানে উঠতে শুরু করেছেন যাত্রীদের একাংশ। কিন্তু হঠাতই বাধল বিপত্তি। একজন যাত্রী টয়লেটের দরজা বন্ধ করতে গিয়ে প্লেনে ওঠার মূল দরজাটিও লক করে ফেলেন। ব্যাস, আর যায় কোথায় বিমানের বাকী যাত্রী থেকে শুরু করে পাইলট কেউই আর বিমানে উঠতে পারছিলেন না। শেষ পর্যন্ত ককপিটের জানালা দিয়ে গলে বিমানের ভিতরে ঢুকে দরজা খুলে দেন পাইলট। শোরগোল ফেলে দেওয়া এই ঘটনাটি ঘটেছে আমেরিকার সান ডিয়েগো বিমানবন্দরে। সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমানে এই ঘটনাটি ঘটে। সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বিমানটির পরবর্তী গন্তব্য ছিল Sacramento. পাইলটের ককপিটের জানালা দিয়ে গলে প্লেনের ভিতরে ঢোকার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।