কিছুতেই শোধরাচ্ছে না পাকিস্তান। আর সেই কারণেই তাঁরা নৃশংসতার পরিচয় দিয়ে আফগানিস্তানের কাবুলের একটি ড্রাগ রিহ্যাব হাসপাতালে আক্রমণ করে বসল। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে ৪০০ দাঁড়িয়েছে বলে মঙ্গলবার ভোরে জানিয়েছেন তালিবান সরকারে ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত। এই বিষয়ে এক্স-এ পোস্ট করেন তিনি। সেখানে হামদুল্লাহ ফিতরাত জানান, সোমবার গভীর রাতে এই হামলা হয়েছে। এই হামলায় এখনও পর্যন্ত ৪০০ জন নিহত হয়েছেন। পাশাপাশি ২৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।