দু'দিনের ইজরায়েল সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইয়াদ ভাশেমে হলোকাস্টে প্রাণ হারানো ইহুদিদের প্রতি শ্রদ্ধা জানালেন। হলোকাস্টের সময় প্রাণ হারানো লক্ষ লক্ষ মানুষের ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র এখানে তাঁদের স্মৃতি হিসেবে সংগ্রহ করে রাখা হয়েছে।